‘আমি জানি সংসার ভাঙার পেছনে মেয়েদেরকেই দায়ী করে সবাই’, পরীমণির পাশে অপু বিশ্বাস

পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরো ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরীমণি, ঢালিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা। অন্যদিকে অপু বিশ্বাসও বাংলাদেশের একজন দাপুটে নায়িকা। পেশাগত জীবনে দুজনেই সফল হলেও, ব্যক্তিগত জীবনে তাঁরা দুজনেই দুর্ভাগা। পরীর সংসার না ভাঙলেও অপুর সংসার অনেক আগেই ভেঙেছে। মনে হচ্ছে, খুব শীঘ্রই ভাঙতে চলেছে পরীমণির সংসারও। দুজনাই ঢালিউডের নায়ক স্বামীর প্রাক্তন হওয়ার পথে। সপ্তাহ দুয়েক আগে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যাওয়া সুনেহরা, তুষি, তিশার আপত্তিকর ভিডিও নিয়ে এখন ঢালিউড সরগরম। সঙ্গে সোশ্যাল মিডিয়াও। এই নিয়ে কম কাঁদা ছোঁড়াছুঁড়ি হয় নি। যদিও সুনেরাহ পরীমণিকে দোষী সাব্যস্ত করেছেন, বলেছেন তিনিই রাজের অ্যাকাউন্ট হ্যাক করে এইসব কারসাজি করেছেন। আর রাজকে বিপাকে ফেলা, সংসারের দাঙ্গা প্রকাশ্যে আনা সবকিছুতেই পরীমণির জুড়ি মেলা ভার।

উল্টে পরীমণি সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজের বিষয়ে একাধিক বিস্ফোরক দাবী তুলে জানান, রাজ নাকি গত কয়েকদিন ধরে তাঁর সঙ্গে থাকেই না। তাঁদের সংসারে বহুদিন ধরেই অশান্তি চলছে। রাজের সবকিছু নিয়ে অসুবিধা। বাচ্চাটির খোঁজও নেয় না। আর সংসার হয়তো টেকাতে পারবেন না তিনি। ওদিকে রাজ তাঁর বান্ধবীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং সুনেরাহ পরীমণির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলার জন্যে ক্ষমা চেয়েছেন।

অন্যদিকে পরীমণির মতো অপু বিশ্বাসও দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। সুপারস্টার শাকিব খানের প্রাক্তন তিনি। তাঁদের দাম্পত্য নিয়েও এককালে কম তাণ্ডব হয়নি ঢালিউড ইন্ডাস্ট্রিতে। যদিও এখন ছেলেকে নিয়েই গোটা বিশ্ব অপুর। এবার পরীমণির পাশে দাঁড়ালেন তিনি। রাজ-পরীমণির সাম্প্রতিক ইস্যুতে সম্প্রতি অপু বিশ্বাস জানালেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। এ জায়গা থেকে থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’ এরপর তিনি পরীমণিকে ভুল না বোঝার আহ্বান জানিয়ে বলেন, ‘পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাঁকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’ এমন পরিস্থিতিতে পরীমণির ভরসা জুগিয়ে অপু বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরো ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে।’

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে লিভ-ইনে রয়েছেন অনুরাগ, বিয়ে কবে করছেন পরিচালক?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ