‘আমি তো মাত্র দুজনকেই, প্রসেনজিৎ তো চারটে বিয়ে করেছেন’ : শাকিব খান

উদাহরণ দিয়ে ঢালিউডের এই শীর্ষ নায়ক বলেন, টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন। হলিউডের ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা ইন্ডাস্ট্রি নিয়ে দুই বাংলাই সমান চর্চিত। ঢাকা ইন্ডাস্ট্রির একাধিক খবর আমাদের বাংলার সংবাদেও রীতিমতো রাজত্ব করে। এখন ওপার বাংলার রসালো সংবাদ একটাই, তা হল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলির মা হওয়ার কথা। যা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয়। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল যখন অভিনেত্রী নিজেই তাঁর সন্তানের বাবার নাম প্রকাশ্যে এনেছিলেন। তাঁর কথায়, সুপারস্টার শাকিবের সঙ্গে তাঁর গোপনে বিয়ে হয়েছে অনেকদিন আগেই, আর তাঁর সন্তানটিও শাকিবের। আর এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক বিতর্ক। সবারই একটাই প্রশ্ন, কবে তাঁরা বিয়ে করলেন? যদিও যুক্তরাষ্ট্রে অভিনেত্রীর সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু এরপরে শাকিব-বুবলির আর নাগাল পাওয়া যায়নি। শোনা যায়, তাঁরা এক ছবির শ্যুটিং শুরু করলেও কেউ কারুর সঙ্গে কথা বলছেন না। শাকিবের বেশিরভাগ ছবিতেই তাঁর নায়িকা হয়েছেন বুবলি। তখন থেকেই নাকি তাঁদের প্রেমের সূত্রপাত। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের পর বুবলির সঙ্গেও একই ঘটনা নিয়ে শাকিবকে নিয়ে অনলাইন-অফলাইন সর্বত্র সমালোচনা তুমুলে। কিছুদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি না হলেও, অবশেষে, বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রথম মুখ খুলেছেন শাকিব। তিনি জানান, তিনি কোনো স্ক্যান্ডাল করেননি, বরং বিয়ে করেছেন।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিব খান বলেন, ‘আমি শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি।’ বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত? আমিও স্বীকার করি, সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়। তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়! তার প্রাইভেসি বলে কী কিছু থাকতে নেই! হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি তাহলে বলতে হয়, সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সেদেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়!’

এছাড়াও তিনি আরও বলেন, “উদাহরণ দিয়ে ঢালিউডের এই শীর্ষ নায়ক বলেন, টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন। হলিউডের ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন। কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টু শব্দ নেই! আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে। তাঁরাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়।” বুবলির সঙ্গেই তো বাকিটা জীবন কাটানো নিয়ে শাকিবের সাফ কথা, ‘দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না। সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট