‘বাণিজ্যিক সাফল্যের ওপর কোনদিন ফোকাস করি না’, জানালেন ‘ডাঙ্কি’ পরিচালক রাজু হিরানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেয়েছে শাহরুখ খান ও রাজু হিরানি জুটির সিনেমা  ‘ডাঙ্কি’। এই অভিনেতা-পরিচালক জুটিকে দীর্ঘদিন ধরেই একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে ২০২৩-এ।  ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি। তবে মুক্তির পর থেকেই বাজার ভাল ফল করতে পারেনি ‘ডাঙ্কি’।  

এবার তা নিয়েই মুখ খুললেন ‘ডাঙ্কির’ পরিচালক রাজু হিরানি। তিনি বলেন,’অবশ্যই বাণিজ্যিক সাফল্য জরুরি তাঁর কাছেও, কিন্তু আমি সেটার উপর ফোকাস করি না। কারণ যদি তুমি সেটার উপর জোর দাও তাহলে যে গল্প তুমি বলতে চাইছো সেটার সঙ্গে সুবিচার করতে পারবে না। তবে কিছু ছবি সবার ভালো লাগবে, কখনও একটা নির্দিষ্ট শ্রেনির দর্শকের।‘ উল্লেখ্য জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে দেড়শো কোটির গণ্ডি পার। নবম দিনে রাজকুমার হিরানি ও  শাহরুখ খানের একসঙ্গে করা প্রথম ছবি ৭.২৫ কোটি টাকা আয় করেছে।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল হিরানির শেষ ছবি ‘সঞ্জু’।  তারপরেই ২০২৩ সালে মুক্তি পেল শাহরুখ খান ও রাজু হিরানি জুটির সিনেমা  ‘ডাঙ্কি’।  এই সিনেমাটি মূলত ‘ডাঙ্কি ফ্লাইট’ অর্থাৎ বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই পারিবারিক ড্রামা ঘরানায় তৈরি হয়েছে। শাহরুখের পাশাপাশি দর্শক দেখেছে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে।  তবে  ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার না হলেও ‘ডাঙ্কি’ ও বেশ ভাল টাকাই আয় করেছে।  

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট