কঙ্গনাকে থাপ্পড় মারার হুমকি পাকিস্তানি অভিনেত্রীর

আপনি কীভাবে জানলেন যে, পাকিস্তানে লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কিভাবে আমাদের সংস্থা সম্পর্কে জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী কঙ্গনা রানাউত, বলিউডের একজন বাঘিনী অভিনেত্রী! স্পষ্ট কথা সকলের সামনে তুলে ধরতে বিন্দুমাত্র ভয় পান না তিনি। কেউ কিছু ভালো করলেও তাঁকে অভিনন্দন জানাতে ভোলেন না অভিনেত্রী, আবার যখন কোনও প্রতিবাদের বিষয় হয়, অনলাইনে এসে তা নিয়ে প্রতিবাদ করতে ভয় পান না তিনি। বলিউডের স্বজনপ্রীতির বিষয়টি সবার আগে তুলে ধরেছিলেন তিনিই। এছাড়াও রাজনৈতিক বিষয় নিয়েও মাঝে মধ্যেই চেঁচামেচি করে বসেন অভিনেত্রী। তবে এবার অভিনেত্রীকে একেবারে তুলোধনা করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নওশীন শাহ। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, তিনি কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারতে চান কারণ তিনি সর্বদা পাকিস্তান সম্পর্কে নেতিবাচক কথা বলেন, কোনও সঠিক জ্ঞান ছাড়াই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নওশিল বলেছেন, তিনি কঙ্গনা রানাউতকে চড় মারতে চান, যদিও অভিনেত্রী বাক্যে তা ফুটিয়ে তোলেন নি, কিন্তু হাত দিয়ে তাঁর অঙ্গভঙ্গি দেখিয়েছেন। তিনি কঙ্গনাকে আরও বলেন, তিনি ‘চরমপন্থী’। কঙ্গনা মাঝে মধ্যেই কোনও জ্ঞান ছাড়াই পাকিস্তান সম্পর্কে ভুলভাল কথা বলে দেন। 

সম্প্রতি একটি ইউটিউবে ভিডিওটি ভাইরাল হয়েছে। নওশিলের কথায়, “সে যেভাবে আমার দেশ সম্পর্কে কথা বলে, যেভাবে সে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে বাজে কথা বলে, আমি তাঁর সাহসিকতাকে স্যালুট করি। তাঁর কোনও জ্ঞান নেই কিন্তু সে দেশের কথা বলে, তাও অন্য কারো দেশের কথা। আপনি এইসব না করে নিজের দেশের দিকে ফোকাস করুন, আপনার অভিনয়ে, পরিচালনায় ফোকাস করুন, আপনার বিতর্ক এবং প্রাক্তন বয়ফ্রেন্ডের দিকে মনোনিবেশ করুন।” তিনি আরও বলেন, “আপনি কীভাবে জানলেন যে, পাকিস্তানে লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কিভাবে আমাদের সংস্থা সম্পর্কে জানেন? যে বিষয়ে আমাদের নিজেদেরও কোনও ধারণা নেই।” তবে নওশীন কঙ্গনার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, কিন্তু তিনি বলেছেন যে, কঙ্গনার অন্য মানুষ বা দেশের প্রতি কোনও সম্মান নেই। কাজের ফ্রন্টে, কঙ্গনার বেশ কয়েকটি প্রকল্প অপেক্ষা করছে। তার হাতে চন্দ্রমুখী 2 এবং ইমার্জেন্সি আছে। জরুরি অবস্থা কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন এবং যেখানে তাঁকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখতে পাবেন।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য