নটী বিনোদিনীকে নিয়ে ছবি দুই পরিচালকের, দ্বৈরথ না শুভেচ্ছা কী বিনিময় হল দুজনের?

বাংলার নাট্যজগতের আইকনিক চরিত্র নটী বিনোদিনী। তাঁকে নিয়েই এবার আসতে চলেছে নতুন ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার নাট্যজগতের আইকনিক চরিত্র নটী বিনোদিনী। বংশানুক্রমে গণিকা বৃত্তিকেই পেশা হিসাবে বেছে না নিয়ে নিজের পরিচয় তৈরি করতে উদ্যোগী ছিলেন যিনি তাঁকে নিয়েই এবার আসতে চলেছে নতুন ছবি।

বলে রাখা ভালো, বছর দুয়েক আগে চিত্রনাট্যকার তথা পরিচালক রাম কমল মুখোপাধ্যায় নটী বিনদিনীকে নিয়ে একটি ছবি বানানোর পরিকল্পনা করেন। কিন্তু করোনার জেরে থমকে যায় সেই কাজ। ঠিক করা হয়েছিল ছবির নাম হবে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। কিন্তু অতিমারি পরিস্থিতি শেষ পর্যন্ত অন্তরায় হয়ে দাঁড়ায় ছবির শুটিংয়ে। 

এবার জানা যাচ্ছে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় বড়পর্দায় আসতে চলেছে নটী বিনোদিনী। এর আগে ‘অভিযাত্রিক’ ছবিটি নির্মাণ করে বহুল প্রশংসা পেয়েছেন পরিচালক। কিন্তু এখন দেখার বিষয় একই বিষয়বস্তুর উপর দুজন পরিচালক আলাদা আলাদা ভাবনায় কীভাবে ছবি বানান। 

অন্যদিকে পরিচালক রাম কমল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন , অন্য কোনও পরিচালক নটী বিনোদিনীর উপর কোনও ছবি বানাচ্ছেন বলে তাঁর কাছে কোনও খবর নেই। যদিও তিনি একথাও বলেন যে নটী বিনোদিনী কারও ব্যাক্তিগত সম্পত্তি নয়। তিনি সকলের। তাই তাঁর উপর ছnati binodiniবি তৈরি করার অধিকার সকব পরিচালকেরই আছে। যেমন সৃজিত মুখোপাধ্যায় চৈতন্য মহাপ্রভুর উপর তৈরি করছেন ছবি।

সম্মান জানিয়ে রামকমল মুখোপাধ্যায় বলেন ”শুভ্রজিৎ ভীষণ ভালো একজন পরিচালক। ওঁর ‘অভিযাত্রিক’ ছবিটি আমার ভীষণ ভালো লেগেছে। অন্যদিকে আমি ও আমার টিম দু’বছর আগে আমাদের ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ নিয়ে কাজ করার কথা ঘোষণা করেছিলাম। এটা একটা বিশাল বড় বিষয় যা নিয়ে যথেষ্ট পড়াশোনা দরকার। আমাদের রিসার্চ চলছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা ছবিটির শুটিংয়ের কাজ শুরু করব। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা