বড় পর্দায় ইমনের প্রথম ছবির ডাবিং শুরু

বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। সোমবার থেকে শুরু হয়ে গেল এই ছবির ডাবিংয়ের পর্ব।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবি দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। সোমবার থেকে শুরু হয়ে গেল এই ছবির ডাবিংয়ের পর্ব। আর সেই ডাবিংয়েরই কিছু মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন গায়িকা তথা অভিনেত্রী নিজেই। তবে এই প্রথমবার তিনি বড় পর্দায় আসছেন না এর আগে তিনি ‘ব্রহ্মা জানে গোপন কম্মটি’ ছবিটিতে একটি বিশেষ চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন ইমন। তবে এবার সম্পূর্ণভাবে অভিনেত্রী হিসেবে এই ছবিতে রয়েছেন তিনি। বলে রাখা ভালো এর আগে একটি শর্টফিল্মে দেখা গিয়েছিল ইমনকে। আসছে তাঁর আগামি ওয়েব সিরিজ।  

‘নীতিশাস্ত্র’ ছবিতে চারটি গল্প রয়েছে। যার মধ্যে একটি গল্পের নাম ‘মোক্ষ’। সেই গল্পেই অভিনয় করছেন ইমন চক্রবর্তী। এই ছবিতে বিদীপ্তা চক্রবর্তী ও মিথিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইমন। এর আগে নিজের ইন্সটা হ্যান্ডেলে শুট শেষে মেকআপ রুমে বিদীপ্তার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন।  তবে এই ছবিতে কোন চরিত্রে অভিনয় নিয়ে অভিনেত্রী এখনো খোলসা করেননি। তবে শোনা যাচ্ছে এখানে তিনি একজন চিকিৎসকের ভূমিকায় রয়েছে। দু’চারটে গল্পকে কেন্দ্র করে যখন ছবির গল্পে তখন প্রতিটি গল্প একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে তা আশা করাই যায়।

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস