‘আর্টকে খেলায় পরিণত করা ঠিক নয়’, বলিউড নিয়ে ইমরানের খোলামেলা মন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে দীর্ঘ বিরতির পর ফের নজরে ইমরান খান। নিজের প্রত্যাবর্তনের মাঝেই সিনেমা ও প্রতিযোগিতা নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান তুলে ধরলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাকে কখনওই প্রতিযোগিতার চোখে দেখেননি এবং এই মানসিকতা শিল্পের প্রতি সুবিচার করে না।

‘দ্য রাইট অ্যাঙ্গেল উইথ সোনাল কালরা’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইমরান খান বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে খোলামেলা মন্তব্য করেন। বিশেষ করে তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর কাপুরের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনও সৃজনশীল প্রতিযোগিতার ধারণায় বিশ্বাস করিনি। এতে সিনেমা এবং আমাদের শিল্পকে এক ধরনের খেলায় নামিয়ে আনা হয়, যা আমি ঠিক মনে করি না।” তিনি আরও বলেন, “কেউ কোনও সিনেমা দেখে আবেগপূর্ণ হতে পারে, কেউ নাও হতে পারে— সেটা স্বাভাবিক। কিন্তু সেটাকে শুধু সংখ্যার হিসেবে মাপা আমি মানি না। এই দৃষ্টিভঙ্গিতে আমি কখনওই বিশ্বাসী নই।” একই সাক্ষাৎকারে নিজের কামব্যাক নিয়েও কথা বলেন ইমরান। তিনি জানান, ইন্টারনেট এবং ভক্তদের ভালোবাসাই তাঁকে আবার অভিনয়ে ফিরতে অনুপ্রাণিত করেছে। “গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় বারবার প্রশ্ন উঠছিল আমি কোথায়। অনেকেই বলছিলেন, আমি যখন রোম্যান্টিক কমেডি করতাম তখন সময়টা ভালো ছিল। সেই ভালোবাসাই আমার সৃজনশীলতাকে আবার জাগিয়ে তোলে,” বলেন তিনি । 

আরও পড়ুন: মানহানির মামলায় রিচা চাড্ডাকে তুলোধনা দিল্লি হাইকোর্টের, কী অপরাধ অভিনেত্রীর?

উল্লেখ্য, সম্প্রতি বীর দাস পরিচালিত ‘হ্যাপি প্যাটেল’ ছবিতে অভিনয় করে ইমরান খান নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। খুব শীঘ্রই তিনি পূর্ণাঙ্গভাবে ফিরছেন ‘আধুরে হাম আধুরে তুম’ ছবির মাধ্যমে। দানিশ আসলাম পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকার। যদিও মুক্তির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি, তবে চলতি বছরেই ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।  

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের