​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা ইমরান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা ইমরান খান। আগামী ২৮ নভেম্বরের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। প্রশাসনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাই কোর্টে গিয়েছেন অভিনেতা। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপির নেতৃত্বে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন সুপারস্টার আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান, তাঁর গুজব প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং বোন জেন খান। আদতে ইমরান খান আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) কার্ড হোল্ডার। তাই ভারতের নাগরিক না হয়ে কেন দেশের রাজনৈতিক প্রতিবাদী মিছিলে তিনি অংশ নিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেই মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি পাঠান বিজেপি নেতা কিরিট সোমাইয়া। যেখানে এই বিষয়ে পুলিশকে সঠিক তদন্ত নেওয়ার দাবি জানান তিনি। অভিনেতাকে দেশ থেকে তাড়ানোরও দাবি জানান তিনি। তাঁর সেই চিঠির প্রেক্ষিতেই ইমরানকে গতকাল দেশ ছাড়ার নোটিশ ধরিয়েছে মুম্বই পুলিশ।

বলিউডের অনেকেই ইমরানকে দেওয়া এই নোটিশের বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ মুম্বই পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন, আবার অনেক তারকা ইমরানের সমর্থনে এগিয়ে এসেছেন। তবে মুম্বই পুলিশের এই ভূমিকায় প্রশ্ন তুলেছেন  চলচ্চিত্র নির্মাতা তথা ইমরানের মামা আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তিনি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বাহ, এখন মুম্বই পুলিশও?’ ​​অন্য একটি পোস্টে লেখেন, ‘আমার বয়স ৪৩ বছর। এর মধ্যে ৪০ বছরই ভারতে কাটিয়েছি। এখানেই পড়াশোনা করেছি, এখানেই কাজ করেছি। ভারতেই সাফল্য পেয়েছি, ব্যর্থও হয়েছি। এখানেই লড়াই করেছি, এখানেই প্রেমে পড়েছি।’

ইমরানকে আটক করার মুম্বই পুলিশের সিদ্ধান্তে অভিনেতার পরিবারও হতবাক। ইমরানের প্রেমিকা লেখা ওয়াশিংটনও এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তিনিও মুম্বই পুলিশের এই আদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং ইমরানকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘শুধু ভালবাসা’। সঙ্গে ওইদিন পুলিশের প্রিজন ভ্যানে ওঠার ইমরানের সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে জুড়ে দিয়েছেন। শনিবার বিক্ষোভে অংশ নেওয়ার সময় সাংবাদিকরা ইমরানকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি এই বিক্ষোভে অংশ নিয়েছেন? উত্তরে অভিনেতা বলেছিলেন, ‘আমাদের কোনও দাবি নেই, আমরা কোনও সংগঠনের অংশ নই, আমরা কেবলই ব্যক্তিবিশেষ।’ তবে চিৎকার চেঁচামেচির কারণে ইমরানকে তাঁর বক্তব্য শেষ করতে পারেননি। এরপরেই পুলিশ অভিনেতা, তাঁর বোন এবং প্রেমিকাকে আটক করে। তবে এতে অভিনেতা একেবারেই ক্ষুব্ধ নন। বরং তিনি প্রিজন ভ্যানে বসে ছবি তোলেন। তবে লেখার অভিযোগ, প্রিজন ভ্যানে বসিয়ে তাঁদের প্রায় ২ ঘণ্টা মুম্বই ঘোরানো হয়েছে। ইমরানের বোন জেন জানান, উর্দিধারী পুলিশ জাপ্টে ধরেছিলেন। জোর করে পুলিশ ভ্যানে উঠিয়েছিলেন। আর অভিনেতার আইনজীবী জানিয়েছেন, বিক্ষোভের সময়ে অভিনেতা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই তাঁকে আটক করা হয়। 

আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের, মহিলা সংরক্ষণ বিল পেশের সম্ভাবনা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী