মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শাহরুখ স্বাক্ষরিত ‘X জ্যাকেট’ বিক্রি হল ৬০ লাখে

আসলে সুপারস্টার তাঁর ছেলের সহ-মালিকানাধীন ব্র্যান্ডের বিলাসবহুল স্ট্রিটওয়্যারের মডেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাবার পদাঙ্ক অনুসরণ করছেন শাহরুখ খানের দুই সন্তান সুহানা খান এবং আরিয়ান খান। দিন কয়েক আগেই সুহানা ‘দ্য মেয়েবলিন’ বিউটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। এর কিছুদিন পরেই আরিয়ান তাঁর কেরিয়ারের প্রথম অংশ শুরু করেছেন। ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে একটি বিজ্ঞাপণের পরিচালনা করে ডিরেক্টরিয়াল ডেবিউ করলেন তিনি। এছাড়াও ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, তিনি একটি ডকুমেন্টারি সিরিজ পরিচালনা করছেন। যেখানে তিনি নিজের জীবনের একটি অধ্যায়ের কথা তুলে ধরবেন। যাই হোক, ইতিমধ্যেই তাঁর লেখার কাজ শেষ।

এদিকে এই মুহূর্তে শাহরুখ খান সক্রিয়ভাবে ছেলে আরিয়ান খানের বিলাসবহুল স্ট্রিটওয়্যার, D’YAVOL X-এর সহ-মালিকানাধীন ব্র্যান্ডের প্রচার করছেন। এটি সর্বপ্রথম শুরু হয়েছিল যখন চলমান IPL ম্যাচে SRK এবং সুহানা উভয়কেই X-প্রিন্টেড হুডি এবং টি-শার্ট পরা দেখা গিয়েছিল। তখনই জানা যায় যে, হুডিটি আরিয়ান খানের উদ্যোগ। সম্প্রতি এই সম্বন্ধীয় বিরাট তথ্য সামনে এলো। মনে আছে, শাহরুখ খান আইপিএল চলাকালীন লাল রঙের ‘এক্স’ সহ একটি কালো হুডি পরেছিলেন? ভক্তরাও তাঁর ছেলে আরিয়ান খানকে বেশ কয়েকবার একই ধরনের পোশাক পরতে দেখেছেন। আসলে সুপারস্টার তাঁর ছেলের সহ-মালিকানাধীন ব্র্যান্ডের বিলাসবহুল স্ট্রিটওয়্যারের মডেল।

X ব্র্যান্ডের, প্রতিটি জ্যাকেটের দাম 2,00,555 টাকা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করা মাত্রই ৩০ টি জ্যাকেট বিক্রি হয়ে গিয়েছে। যাতে মোট সংগ্রহ হয়েছে, 60,16,650 টাকা। অনেকেই জানিয়েছেন এটা নকল রিপোর্ট মাত্র কয়েক মিনিটেই এত টাকার জ্যাকেট বিক্রি হতে পারেনা। এদিকে এডুটেক সংস্থা বাইজুর প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বেসাডার হওয়ার কারণে সম্প্রতি প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে বাইজু ও শাহরুখ ‘প্রতারণামূলক আচরণ’ এবং ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০২১ সালের ১৩ই জানুয়ারি প্রকাশিত বিজ্ঞাপন দেখেই প্রভাবিত হয়ে বাইজুতে ভর্তি হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেইসময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ। তাঁর অভিযোগ তিন সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন।

এরপরই গত সপ্তাহেই ইন্দোর জেলা ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তাঁর জমা দেওয়া ফি (১.৮ লক্ষ টাকা)-সহ ১২% বার্ষিক সুদ, মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে ৫,০০০ টাকা, আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জেরে আরও ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে’। বাইজুর স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথভাবে অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই টাকা ফিরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের