আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপু নেই, একবছর হয়ে গেল! দিনভর স্মৃতিতর্পণ

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ছবির মাথা থেকে চলে গিয়েছে বট বৃক্ষের ছায়া। কিন্তু মনে হয় এই তো সেই দিনের কথা। এই তো সেদিন তাঁর বায়োপিকের শুটিং করছিলেন। আর আমরা শুটিং ফ্লোরের সেই ছবিই দেখছিলাম সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাঁর পর হঠাৎ করেই চলে গেলেন তিনি। একটা দমকা হাওয়া কেড়ে নিয়ে গেল আমার আপনার সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আজ সেই দিন, ১৫ নভেম্বর। এই দিনেই ঠিক এক বছর আগে প্রয়াত হন বাংলা ছবিতে উত্তম পরবর্তী সময়ে সেরা অভিনেতা বাঙালির ‘ফেলুদা’। তাঁর মৃত্যুতে বাংলা ছবি হারিয়েছে একজন প্রবীন ও চিরসবুজ এক অভিনেতাকে। যার ভক্তকুলের সংখ্যা অগণিত। আট থেকে আশি সবার মনেই নানা বয়সের চরিত্রে সৌমিত্রপ্রেম সঞ্চার হয়েছে। তাঁর মৃত্যুতে শুধু বাংলা ছবিই নয় সংস্কৃতিরর বহু ক্ষেত্র হারিয়েছে এক গুণী শিল্পীকে। 

সাল ১৯৩৫। ১৯ জানুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।  তবে নায়ক সৌমিত্রের জন্ম ১৯৫৮ সালে। পরিচালক সত্যজিত রায়ের ক্যামেরা আবিস্কার করে সেই নাযক সৌমিত্রকে। সৌমিত্র হয়ে ওঠেন তাঁর অপু। অভিনয় জীবনের যাত্রা শুরু এখানেই। এরপর সত্যজিত রায়ের সঙ্গে তিন কন্যা, সোনার কেল্লা, অভিযান, ঘরে বাইরে, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, শাখা প্রশাখা সহ বহু ছবিতে বাংলা ছবির আপামর দর্শক পেয়েছেন তাঁদের সৌমিত্র চট্টোপাধ্যায়কে। শুধুই সত্যজিত রায় নন এরপর একে একে মৃণাল সেন, তপন সিনহা, এবং উল্লেখযোগ্য ভাবে বর্তমান প্রজন্মের পরিচালকদেরর সঙ্গে কাজ চালিয়ে গিয়েছেন অপু।

নানা চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন তৈরি করেছেন নতুন নতুন চরিত্রের জন্য। বয়স আশির কোঠা পেরোলেও কাজ থেকে অবসর নেওয়ার মত বিষয় তাঁর ক্ষেত্রে কখনও লক্ষ্য করা যায়নি।  করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত কাজ করেছেন। নিজের বায়োপিক অভিযান এ নিজের প্রবীন বয়সের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কে জানত এই ছিল শেষ। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় বাংল ছবির এমনই এক নক্ষত্র যার মৃত্যু নেই। 

বড়পর্দায় অভিনয়, মঞ্চে অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা, নাটক পরিচালনা এই সব কিছু ছাড়াও বাংলা সাহিত্যকেও নানা লেখনীতে তিনি সমৃদ্ধ করেছেন বহুকাল। সেই অভিনেতা, কবি, নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজ হারানোর দিন। আর তাই বাংলার এ বড় দুঃখের দিন। তাঁর মৃত্যুর এক বছর পরে তাই এদিন স্মৃতির সরণি বেয়ে হাঁটলেন টলি পাড়ার তারকারা। শ্রদ্ধা জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বাবাকে হারানোর শোকে বিহ্বল কন্যা পৌলমীও।  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ