দেখতে দেখতে ছয় মাসে পা রাজ-পরীর পুত্র রাজ্যের, প্রেমদিবসেই ‘মুখে-ভাত’

প্রেমদিবসের দিনেই রাজ্যের মুখে ভাত। সম্প্রতি ছোটখাটো করে কেক কেটে রাজ্যের অর্ধ জন্মদিন পালন করলেও, শেষে জানান কবে ঠিক রাজ্যের মুখেভাত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী হলেও, এপার বাংলাতেও তাঁকে নিয়ে প্রতিনিয়তই চলে চর্চা। বছরের শুরুতেই তারকা স্বামী রাজের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রকাশ্যে নিজেই জল্পনার সৃষ্টি করে, আবার নিজেই স্বামীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেন। বলা চলে, নেটপাড়ায় যখনই তিনি কোনও বিষয়ে পোস্ট করেন তা হয়ে যায় ভাইরাল। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে। যার রূপের ছটায় মুগ্ধ গোটা বাংলা। গতবছরের শুরুতেই প্রেগন্যান্ট হয়ে পড়ায় তড়িঘড়ি রাজের সঙ্গে বিবাহ সারেন অভিনেত্রী।

যদিও এর আগে তিনি চারটি বিয়ে করেছেন, তবে সবটাই এখন অতীত। রাজ ও পুত্র রাজ্যের সঙ্গে সুখের সংসার তাঁর। মাঝে মধ্যেই কিছু কারণে তিনি নেটমাধ্যমে হৈচৈ ফেলে দিলেও পরবর্তীতে নিজেই সবটা ঠিক করে নেন। যাই হোক, গতবছর অগস্টে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। বরাবরই ছেলেকে খুল্লামখুল্লা ভাবে মানুষ করছেন অভিনেত্রী। কিছুদিন আগেই আভাস দিয়েছিলেন খুব শীঘ্রই ছেলের অন্নপ্রাশন দেবেন নায়িকা। দেখতে দেখতে ছেলের ছয়মাস পূরণ হয়েছে। প্রেমদিবসের দিনেই রাজ্যের মুখে ভাত। সম্প্রতি ছোটখাটো করে কেক কেটে রাজ্যের অর্ধ জন্মদিন পালন করলেও, শেষে জানান কবে ঠিক রাজ্যের মুখেভাত।

ছ’মাস বয়স হল পরী আর রাজের ছেলের। সেই উপলক্ষেই নিজের স্বপ্নের বাড়ি লালে লালে সাজিয়েছিলেন অভিনেত্রী। এদিন মা, ছেলের পোশাকে ছিল রংমিলন্তি। চারিদিক সাজানো লাল বেলুনে। আর সামনে রাখা হরেক স্বাদের কেক কেটে রাজ্যের মুখেভাত সেলিব্রেশন করলেন তিনি। তবে তাঁর অন্নপ্রাশন আগামী ১৪ ফেব্রুয়ারি। সেই ব্যবস্থাপনাও রীতিমতো তুঙ্গে। রাজ আগেই ছেলের জন্যে সোনার বাটি, চামচ কিনে এনেছেন। ভ্যালেন্টাইনস্‌ ডে’র দিন মুখে ভাত খাবে রাজ্যের।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি