শরীরচর্চার নামে দেবলীনার গায়ে হাত ট্রেনারের! দেখামাত্রই জোর ধমক মীরের

জিম ট্রেনার এসে তাঁকে জোর ধমক দেন এবং বলেন, ‘পিঠ সোজা করো…।’ শুধু তাই নয়, আলতো করে অভিনেত্রীর পিঠে চাপ দিয়ে ঠিক করে করতে বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। আমাদের রাজ্যও কোনো অংশে কম নয়। তবে এই রীতি বাঙালির কাছে ভাইফোঁটা হিসেবে পরিচিত হলেও গোটা দেশের কাছে এই রীতির নাম ‘ভাই-দুজ’। আজ আমজনতা থেকে সেলিব্রিটি সবাই মেতেছেন ভাইয়ের কপালে টিকা ছুঁইয়ে তাঁর দীর্ঘায়ুর মঙ্গলকামনা করার প্রার্থনায়। ওদিকে বোনেরাও দাদা বা ভাইয়ের থেকে উপহার বা টাকা নেওয়ার জন্যে দুষ্টুমিতে মগ্ন। এটাই ভাই-বোনের খুনসুঁটি। সারা বছর মারপিট, ঝগড়া-ঝাঁটি করলেও রাখি এবং ভাইফোঁটার দিনগুলি সব ভাই-বোনের কাছেই বিশেষ দিন। তবে একই মায়ের পেটে ভাই-বোনই শুধু নয়, এদিন মেতে থাকেন সকল ভাই-বোনেরা। সে মায়ের পেটের বোন হতে পারে, আবার রাস্তার ভাই বা বোনও হতে পারে।

আবার পেশাগত ভাই-বোনও হতে পারে। তবে এদিন ভাইফোঁটার সম্পর্ক না হওয়া সত্ত্বেও বোনের রক্ষা করলেন মীর। আসলে আজ অভিনেত্রী দেবলীনা কুমার দাদাগিরির শিকার হয়েছিলেন। আর সেখানেই উপস্থিত ছিলেন মীর আফসার আলি। বোন-সম অভিনেত্রীর গায়ে কেউ হাত দিয়ে কাজের নির্দেশ দিতেই চটে গেলেন মীর। সঙ্গে সপাট বললেন, “এই গায়ে হাত দিয়ে কথা বলবে না একদম..।” মীরের এহেন প্রতিবাদে তাঁকে ধন্যবাদ জানাতেও ভুললেন না দেবলীনা। আসলে কী ঘটেছিল? মীর এবং দেবলীনা একই জিমে প্রতিদিন যান। সেখানেই শরীরচর্চার নামে হাড় ভাঙা খাটুনি করান সেই জিমের প্রশিক্ষক তাঁদের। এদিন লোহার একটি বড় এবং ভারী চাকতির মতো একটা বস্তু, তাতে যে মোটা দড়ি লাগানো, সেই দড়ি-ই দেবলীনার কোমরে পড়িয়ে হামাগুড়ি দিয়ে টানার নির্দেশ দিলেন জিম প্রশিক্ষক।

স্বাভাবিকভাবেই অভিনেত্রীর হিমশিম অবস্থা। এরপরেই মাঝে দেবলীনা ভুল করে ফেললে জিম প্রশিক্ষক এসে তাঁকে জোর ধমক দেন এবং বলেন, ‘পিঠ সোজা করো…।’ শুধু তাই নয়, আলতো করে অভিনেত্রীর পিঠে চাপ দিয়ে ঠিক করে করতে বলেন। এরপরই নায়িকার কষ্টে মীর বলে ওঠেন- “এই গায়ে হাত দিয়ে কথা বলবে না একদম..।” দেবলীনার এই শরীরচর্চার ভিডিও মীর নিজেই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ভাইফোঁটার দিনেও এরকম নির্মম কী করে হতে পারে?” আর মীরের এই পোস্ট দেখে দেবলীনা বলেন, ‘দেবলীনা তুমি রকস্টার.., ধন্যবাদ, ‘মীর তুমি অন্তত এই অত্যাচারটা খেয়াল করেছো।’ যদিও পুরোটাই মীর করেছেন রসিকতার ছলে। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা