প্রজাপতির পোস্টার রিলিজে মমতাশঙ্করের সঙ্গে খুনসুটিতে মাতলেন দেব  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত কয়েক বছর ধরেই দর্শকদের ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়েছেন প্রযোজক দেব। ‘ককপিট’, ‘টনিক’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’ বা সদ্য মুক্তি প্রাপ্ত ‘কাছের মানুষ’ একের পর এক ছবিতে প্রযোজক হিসেবে অন্যরকম ভাবনার পরিচয় রেখেছেন অভিনেতা। সদ্য তাঁর প্রযোজিত ছবি টনিক গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। সেই ধারা বজায় রেখেই এবার দর্শকদের আরও একটি ছবি উপহার দিতে চলেছেন দেব। ভাইফোঁটাতেই মুক্তি পেল দেবের পরবর্তী ছবির পোস্টার। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার শীতে উড়তে চলেছে রঙিন প্রজাপতি। ছবির পোস্টার রিলিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার নন্দন চত্বরে ছিল চাঁদের হাট। ছবির পরিচালক দেব (Dev) ছাড়াও উপস্থিত ছিলেন মমতাশঙ্কর (Mamatashankar), শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বসু সহ অনান্য অভিনেতা অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল সেই সব ছবি।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রজাপতির পোস্টার পোস্ট মুক্তি অনুষ্ঠানে মমতাশঙ্করের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন অভিনেতা দেব। একটি ছবিতে দেখা যায় মমতাশঙ্করকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন দেব। অপর একটি ছবিতে মমতাশঙ্করের সঙ্গে খুনসুটিতে ব্যাস্ত অভিনেতা। ছবি গুলি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে অনস্ক্রিনের মতই অফস্ক্রিনেও মমতাশঙ্করের সঙ্গে স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে অভিনেতার। প্রজাপতিতে দেবের মায়ের ভুমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। মমতাশঙ্করের সঙ্গে দেবের এই ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্রজাপতির পোস্টার। সেখানেও মিঠুন চক্রবর্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে দেবকে। এই ছবিতে বাবা ও ছেলের ভুমিকায় অভিনয় করছেন মিঠুন ও দেব। এছাড়াও দেবের হাত ধরেই ৪৬ বছর পর পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী-মমতাশঙ্কর জুটি। এর আগে মৃণাল সেনের মৃগয়া ছবিতে শেষবার দুজনে এক সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন ছোটোপর্দার জনপ্রিয় মুখ যমুনা ঢাকি খ্যাত শ্বেতা ভট্টাচার্য।

প্রজাপতির পরিচালনা করেছেন অভিজিৎ সেন। যৌথ ভাবে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়, সুরজিত চট্টোপাধ্যায় এবং রথিজিত। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শুভদীপ দাস। সিনোমাটোগ্রাফি করেছেন গোপী ভগৎ। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিজ। এইবছর বড়দিনে মুক্তি পেতে চলেছে প্রজাপতি।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স