‘ভারতই আমার কাছে সবকিছু’, চাপে পড়ে কানাডার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত অক্ষয়ের

ভারতই আমার কাছে সবকিছু। আমি যা কিছু অর্জন করেছি, সবটাই এখান থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের বিভিন্ন বেফাঁস মন্তব্য মাঝে মধ্যেই তাঁদের বিপাকে ফেলে দেয়। যেমন, আমির খানের ২০১৫ সালে করা একটি বিস্ফোরক মন্তব্যের জন্যে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ একেবারে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। এছাড়াও বলিউডে সুপারস্টার অক্ষয় কুমার মাঝে মধ্যেই তাঁর কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি টক শোতে কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে কথা বলতে গিয়ে বেশ বড়সড় ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলেন খিলাড়ি কুমার। তিনি সেখানে বলেছিলেন, কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও তিনি ভারতবর্ষের সমস্ত কর পরিশোধ করেন। এরপরেই নেটিজেনদের প্রতিক্রিয়ার মুখোমুখি হন নায়ক। আসলে বেশ কয়েক বছর আগে তাঁর পরপর সিনেমা ফ্লপ হওয়ার কারণে তিনি কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী সেখানকার নাগরিকত্বের জন্যে আবেদন করেও সফল হয়েছিলেন। এই নিয়েই বারবার বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন অভিনেতা।

তবে এবার সমস্ত বিতর্ককে উড়িয়ে নায়ক নিজেই জানালেন, ভারতই তাঁর কাছে সবকিছু। তাই তিনি ইতিমধ্যেই কানাডার পাসপোর্ট পরিবর্তন বা বাতিলের জন্য আবেদন করেছেন। সম্প্রতি আজতাকের সিধি বাতের নতুন সিজনের প্রথম পর্বের সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, কানাডিয়ান নাগরিকত্ব গ্রহণের কারণ না জেনে লোকেরা যখন তাঁকে নিয়ে সমালোচনা করে তখন তাঁর খারাপ লাগে। ৫৫ বয়সী সুপারস্টারের কথায়, “ভারতই আমার কাছে সবকিছু। আমি যা কিছু অর্জন করেছি, সবটাই এখান থেকে। এবং আমি ভাগ্যবান যে আমি কানাডা পাসপোর্ট ফেরত দেওয়ার সুযোগ পেয়েছি। যখন মানুষ কিছু না জেনে কিছু বলে তখন আপনার খারাপ লাগে।’

অক্ষয়, “হেরা ফেরি”, “নমস্তে লন্ডন”, “টয়লেট: এক প্রেম কথা” এবং “প্যাডম্যান” এর মতো একাধিক ব্লকবাস্টার বলিউডকে উপহার দিয়েছেন। ৯০ দশক থেকেই তিনি বলিউডে রাজত্ব করছেন। তবে এখন অভিনেতার ক্যারিয়ারে দুর্বল পর্যায় চলছে। একবার একসঙ্গে ১৫ টি ছবি ফ্লপ হওয়ার কারণে তিনি কানাডিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করতে বাধ্য হয়েছিলেন। তাঁর কথায়, “আমি ভেবেছিলাম ‘ভাই, আমার চলচ্চিত্রগুলি কাজ করছে না এবং এবার আমার জায়গায় অন্য কেউ আসবে। আমি কাজের জন্য সেখানে গিয়েছিলাম। আমার বন্ধু কানাডায় ছিল। তখন আমার আর মাত্র দুটি ছবি মুক্তির বাকি ছিল। কিন্তু ভাগ্যের জোরে দুটিই সুপারহিট হয়েছিল। তখন আমার বন্ধু বলল, ‘ফিরে যাও, আবার কাজ শুরু করো’। এরপর থেকে আমি আবার কাজ পেতে থাকি। আমি ভুলে গিয়েছিলাম যে আমার কাছে ছিল পাসপোর্ট। আমি কখনই ভাবিনি যে আমার এই পাসপোর্টটি পরিবর্তন করা উচিত কিন্তু এখন হ্যাঁ, আমি আমার পাসপোর্ট পরিবর্তন করার জন্য আবেদন করেছি।”

সম্প্রতি মাত্র ৩০ সেকেন্ডে ১৪৮ টি সেলফি তুলে গিনেস বুকে নাম তুলেছেন অভিনেতা। বরাবরই তাঁকে নিয়ে চর্চা চলে। আসলে অভিনেতার বহু প্রতীক্ষিত ছবি ‘সেলফি’ আগামিকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের রোমান্স কিং ইমরান হাশমিও। এবার পর্দায় ফুটে উঠবে সত্যিকারের ভক্ত ও সুপারস্টারের রসায়ন। ২০২২ সালটা মোটেও ভালো যায়নি সুপারস্টারের, প্রায় ৭-৮ টি ছবি রিলিজ করলেও তা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। সুপারস্টারের তকমাটাই ঘুচতে বসেছিল। তাই এখন নিজের ঘুরিয়ে আনার ‘ব্রহ্মাস্ত্র’ সেলফি। ছবিটির ট্রেলার দেখেই উত্তেজিত জনতা আর অপেক্ষা করতে পারছে না। আপাততঃ মুক্তির অপেক্ষায়। এদিকে হেরা ফেরির ২-এর শ্যুটিং শুরু করেছেন অভিনেতা।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪