‘ভুল ভুলাইয়া’ ছবির প্রিয় চরিত্রের মতো সেজে বিপাকে উরফি, মিলল খুনের হুমকি

নিখিল গোস্বামী নামে এক ব্যক্তি তাঁকে ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন নয়তো তিনি তাঁকে মেরে ফেলবেন বলে হুঙ্কার দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দা থেকে তাঁর উৎপত্তি হলেও তিনি বেশি খ্যাতি পেয়েছেন তাঁর উদ্ভট পোশাকের দাপটেই। সেপ্টিপিন থেকে কিবোর্ড, ক্যান্ডি থেকে কাঁচ, লোহা সবটা দিয়েই সহজেই পোশাক বানিয়ে নিতে পারেন তিনি। তাঁর পোশাকের একের পর এক ইউনিক বিবর্তন, সবটাই এক্কেবারে গোটা দেশে ছেয়ে গিয়েছে। তাঁর উদ্ভট ফ্যাশন গ্রাস করেছে বিদেশী ইন্ডাস্ট্রিকেও। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন কার কথা বলছি! হ্যাঁ, উরফি জাভেদ! অভিনেতার চেয়েও তিনি ফ্যাশনের জন্য বেশি পরিচিত। কেউ কেউ আবার তাঁকে সৃজনশীল ব্যক্তি বলেও বর্ণনা করে থাকেন। তবে এই পোশাকের জন্যে তিনি যেমন অনেকের কাছে প্রশংসিত, তেমনি এই পোশাকই তাঁকে মাঝে মাঝে বিতর্কের মুখেও ফেলে দেয়। যাই হোক, সপ্তাহ জুড়ে চলছে ‘হ্যালোউইন’। সেই কারণ তিনি ফের তাঁর উদ্ভট অবতার নিয়ে হাজির হয়েছেন।

তাঁর সর্বশেষ আউটফিট অনুযায়ী, তিনি অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’ সিনেমার অভিনেতা রাজপাল যাদবের লুক পুনরায় তৈরি করেছেন। আর এই দেখেই নেটপাড়ায় উঠেছে হাস্যরব। এমনকী অভিনেত্রীর এই উদ্ভট লুকের কারণে কেউ কেউ তাঁকে মৃত্যুর হুমকিও দিয়েছেন। হ্যালোউইনের জন্য, উরফি এদিন ‘ছোটে পন্ডিত’-এর পোশাক পরেছিলেন, যে চরিত্রে রাজপাল যাদব অভিনয় করেছিলেন। চরিত্রটির মতোই, উরফি তাঁর গোটা শরীরে লাল রং করেন, মুখেও লাল রং করেন। সঙ্গে একটি কমলা ধুতি এবং একটি লাল টপ পরেছিলেন। সিনেমায় রাজপালের চরিত্রটি দুর্দান্ত মজার ছিল। এখানেও উরফি তাঁর চেহারাটি সম্পূর্ণ করার জন্য গলায় একটি গাঁদা ফুলের মালা এবং কানে ২ টি ধূপকাঠি ব্যবহার করেন। ‘বিগ বস’ খ্যাত অভিনেতার এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার সঙ্গে সঙ্গেই, বেশ কয়েকজন ব্যবহারকারী তাঁকে হিন্দু ধর্মের অবমাননা করার লক্ষ্যে, পোস্টটি মুছে ফেলার জন্যে অনুরোধ করে। এমনকী ২৬ বছর বয়সী উরফিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এই সম্পর্কীয় যে যে ইমেলগুলি তিনি পেয়েছেন তার স্ক্রিনশট উরফি নিজেই শেয়ার করেছেন। তাঁর কথায়, “আমি এই দেশের ভাবনাচিন্তা দেখে হতবাক এবং আতঙ্কিত হচ্ছি, আমি একটি চলচ্চিত্রের একটি চরিত্রকে পুনরায় তৈরি করার জন্য মৃত্যুর হুমকি পাচ্ছি।” 

অভিনেতার দ্বারা শেয়ার করা ইমেলগুলির মধ্যে একটিতে, নিখিল গোস্বামী নামে এক ব্যক্তি তাঁকে ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন নয়তো তিনি তাঁকে মেরে ফেলবেন বলে হুঙ্কার দিয়েছেন। অন্যটিতে, একজন ব্যক্তি তাকে বলেছে, কীভাবে তিনি হিন্দু ধর্মের অবমাননা করছে। ‘তোমার জীবন বাঁচো, নয়তো আমি তোমাকে মোড়ে গুলি করব,’ মেইলে লিখেছেন রূপেশ কুমার। Uorfi জাভেদ বিগ বস OTT এবং MTVSplitsvillaX4 এর মতো টিভি রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য পরিচিত। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের