হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

সম্প্রতি ঘোষণা হয়েছে তাঁর আগামী চলচ্চিত্র 'রাকা'র। ছবিটি পেয়ে আটটি ভাষায় মুক্তি পাবে। 'পুষ্পা'র পর 'রাকা' হয়ে পর্দায় আসছেন আল্লু অর্জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিকানা বদলাচ্ছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। হায়দরাবাদ ছেড়ে মুম্বই চলে যাচ্ছেন। তবে কী দক্ষিণ চলচ্চিত্র ছাড়ছেন তিনি? বলিউডে জায়গা করতেই এমনটা সিদ্ধান্ত? সম্প্রতি ঘোষণা হয়েছে তাঁর আগামী চলচ্চিত্র ‘রাকা’র। ছবিটি আটটি ভাষায় মুক্তি পাবে। ‘পুষ্পা’র পর ‘রাকা’ হয়ে পর্দায় ফিরছেন আল্লু অর্জুন। ছবিতে স্পেশাল আকর্ষণ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুপারস্টারের জুটি। এখন জানা যাচ্ছে, আল্লু তাঁর আগামী ছবি ‘রাকা’-র জন্যে সাময়িকভাবে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে ঘাঁটি গড়তে পারেন। ছবির ব্যস্ত শুটিং শিডিউলের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এছাড়া তাঁর নায়িকা দীপিকাও দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, সেই কারণেও তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন। যাতে হায়দরাবাদ থেকে মুম্বইয়ের মধ্যে ঘন ঘন যাতায়াত করতে না হয় তাঁকে। এবং শুটিং তাড়াতাড়ি শেষ করা যায়। খবর বলছে, আগামী দুই থেকে তিন বছরের জন্যে পুরোপুরিভাবে মুম্বইয়ে থাকার পরিকল্পনা করছেন আল্লু অর্জুন। যাতে কোনও ক্লান্তি ছাড়াই শুটিংয়ে তিনি নিবিড়ভাবে মনোযোগ দিতে পারেন। কারণ চরিত্রটির জন্য অভিনেতার একটি বড় ধরনের শারীরিক পরিবর্তন করতে হবে। অভিনেতা রুক্ষ ও অপ্রত্যাশিত চেহারায় ছবিতে ধরা দেবেন, তাই তাঁর চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রতিদিন প্রায় চার ঘণ্টা প্রস্থেটিক মমেকআপ করতে হচ্ছে তাঁকে, যা তুলতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে অভিনেতার।

এদিকে দীপিকা রবিবার ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই তাঁকে প্রেগনেন্সি অবস্থাতেই তাঁকে শুটিং চালিয়ে যেতে হবে। সেই কারণেই হয়তো মুম্বইয়েি ছবির অধিকাংশ অংশের শুটিং হবে। তাই মুম্বইয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছেন নায়িকা। অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ প্রথম পোস্টার ইতিমধ্যেই ভক্তদের মনে ভাল সাড়া ফেলেছে। ‘রাকা’তে দীপিকার পাশাপাশি জাহ্নবী কাপুর, রশ্মিকা মান্দানা এবং ম্রুণাল ঠাকুরের মতো শীর্ষস্থানীয় অভিনেত্রীরাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ