এই মুহূর্তে




শ্রেয়স আইয়ারের সঙ্গে প্রেম করছেন ম্রুনাল? গুঞ্জন নিয়ে কি প্রতিক্রিয়া নায়িকার?

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক বহুদিনের। অনেক তারকা দেশের ক্রিকেটারের প্রেমে পড়েছেন, সেক্ষেত্রে কারো কারো সম্পর্ক পূর্ণতা পেয়েছে, কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন। যাই হোক, ধনুশের সঙ্গে প্রেমের জল্পনার পর এবার শ্রেয়স আইয়ারের সঙ্গে ম্রুনাল ঠাকুরের প্রেমের গুঞ্জন সামনে এল। যার ফলে আবারও শিরোনামে এলেন অভিনেত্রী। এর আগে জানা গিয়েছিল, তামিল সুপারস্টার ধনুশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ম্রুনাল। তাদের প্রায়শই একসঙ্গে দেখা যেত।কিন্তু এই জল্পনার কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেননি তারকা জুটি।

এবার ম্রুনালকে নিয়ে একটি অন্য খবর ছড়িয়ে পড়ল। যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। জানা যাচ্ছে, অভিনেত্রী কয়েক মাস ধরে শ্রেয়সের সঙ্গে ডেটিং করছেন। কিন্তু তিনি বিষয়টি আড়ালে রাখতে চান। যদিও এই জল্পনার প্রতিক্রিয়া জানিয়েছেন ম্রুনাল। রবিবার রাতে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার ক্লিপ শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর মা তাঁকে মাথায় তেল দিয়ে মাসাজ করে দিচ্ছে। এবং তিনি ক্যাপশনে লেখেন, ‘ওরা কথা বলে আমরা হাসি। পুনশ্চ গুজব বিনামূল্যের জনসংযোগ। আমি বিনামূল্যের জিনিস পছন্দ করি।’

গুজব রয়েছে, অভিনেত্রী এবং শ্রেয়স মাস কয়েক ধরে প্রেম করছেন। কিন্তু মিডিয়ার উন্মাদনা এবং জনসাধারণের দৃষ্টি এড়াতে এই জুটি তাদের সম্পর্ক আড়ালেই রেখেছেন।কিন্তু অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট, এই গুঞ্জন তিনি উড়িয়ে দিলেন।পেশাগত দিকে, ম্রুনালকে সম্প্রতি অজয় দেবগনের সঙ্গে সন অফ সর্দার 2-তে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে হ্যায় জওয়ানি ইশক হোনা হ্যায় ছবিতে দেখা যাবে। এছাড়াও তাঁকে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দো দিওয়ানে শেহর ম্যায় ছবিতেও দেখা যাবে। যা ২০২৬ সালে মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বদলা, যশস্বীর অপরাজিত শতরানে সিংহ বধ করে সিরিজ জিতলেন রাহুলরা

ফুটবল ও ক্রিকেটের বিশ্বকাপ খেলবে বিশ্বের মাত্র সাত দেশ, কারা তারা?

শচিন-দ্রাবিড়-কোহলিদের বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন রোহিত

‘গুরু’ গম্ভীর ও ‘দলপতি’ রাহুলের ভরসার মর্যাদা রাখলেন প্রসিদ্ধ কৃষ্ণ

বিশাখাপত্তনমে শতরান হাঁকিয়ে গিলক্রিস্টকে টপকে গেলেন ডি’কক, কাকে ছুঁয়ে ফেললেন?

কুলদীপ-প্রসিদ্ধের ভেল্কিতে কুপোকা‍ৎ প্রোটিয়ারা, সিরিজ জিততে রাহুলদের চাই ২৭১ রান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ