‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

স্বরূপ গ্রেফতারের পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ তাঁর আর স্বরূপের দ্বন্দ্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হয়েছেন টলিউডের ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। টলিপাড়ার এক মহিলা মেকআপ আর্টিস্টদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বরূপ গ্রেফতারের পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ তাঁর আর স্বরূপের দ্বন্দ্ব। সঙ্গে ভাইরাল মিম। যেখানে দেখানো হয়েছে স্বরূপ-পরমব্রত গভীর চুম্বনে মগ্ন। মিমটি নেওয়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবি থেকে। যেখানে পরমব্রত আর অনির্বাণের একটি চুম্বন দৃশ্য ছিল, সেই দৃশ্যই আধুনিক প্রযুক্তির সাহায্যে কাটছাঁট করে অনির্বাণের জায়গায় স্বরূপের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই মিমটি এখনও নজরে পড়েনি পরমব্রতর। অভিনেতার কথায়, যদি এই মিমে স্বরূপ আর তাঁর চুম্বন দেখানো হয়ে থাকে তাহলে সেটা বিষাক্ত চুম্বন। একটি সংবাদমাধ্যমের কাছে হাসতে হাসতে এমনটাই জানিয়েছেন তিনি।

বর্তমানে পরম তাঁর আসন্ন ছবি ‘আবার হাওয়া বদল’-এর প্রচারে ব্যস্ত। সেখানে তাঁকে নায়কের ভূমিকায় দেখা যাবে। আসলে ফেডারেশনের ‘একুশে আইন’, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে এক বছরের বেশি নিষিদ্ধ ছিলেন অভিনেতা। যদিও এই বিষয়ে সরাসরি কোনও কথা বলেননি স্বরূপ, কিন্তু তাঁকে কাজ না দেওয়ার নেপথ্যে কে ছিলেন, সেটা কমবেশি সবাই জানতেন। অভিনেতাও আঁচ করতে পেরেছিলেন। সেই স্বরূপ আজ পুলিশের হেফাজতে। এই প্রসঙ্গে পরমব্রত ক্ষোভ উগড়ে জানিয়েছেন, ‘ঈশ্বর বা সময়, যাই বলুন না কেন, তিনি সব হিসেব ফিরিয়ে দেন। সেটা আবারও প্রমাণিত।’ সঙ্গে ‘ব্যান’ হওয়া নিয়ে অভিনেতা দুঃখ প্রকাশ করে বললেন, সেই সময় তাঁকে নিয়ে অনেক মিম, গালমন্দ করা হয়েছিল। ফেডারেশনের ‘একুশে আইন’, স্বৈরাচারের বিরুদ্ধে সামনের সারি থেকে তিনি লড়াই করেছিলেন। যা করতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়েছেন। দীর্ঘদিন কাজ পাননি। টলিউড থেকে প্রায় বয়কট করা হয়েছিল। দু-একজন ছাড়া কেউ তাঁর খোঁজ নেয়নি। তাই এই বিষয়ে আর তিনি কথা বলতে চাননা।

এদিকে টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর শাসনকাল শেষ। ফেডারেশন এবং ২৬টি গিল্ড ভেঙে কনফেডারেশন এবং চারটি নতুন কমিটি তৈরি হবে। যা নিয়ন্ত্রিত হবে দিল্লি থেকে। সম্প্রতি, এ কথা ঘোষণা করেছেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। এদিকে পরমব্রতর মাথার উপরেও আইনি খাড়া ঝুলছে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে নতুন করে বিপাকে পড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিনেতা। তাঁকে আগামী ৪ সপ্তাহের জন্যে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। তাঁর এই মামলার তদন্ত চলবে এবং সেই তদন্তে সাহায্য করতে হবে অভিনেতাকে। তাই আপাতত তাঁকে নিয়ে কোনও বড় পদক্ষেপের সিদ্ধান্ত না নিতে বলেছে হাইকোর্ট।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স