‘মৃণাল সেনকে পর্দায় ধারণ করা খুব কঠিন কাজ’: চঞ্চল চৌধুরী

কলকাতায় এই সিনেমার যখন দৃশ্যধারণ চলছিল তখন আমার বাবা মারা যান। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ১০০ তম জন্মবার্ষিকী। দেশের অন্যতম সেরা পরিচালকের মধ্যে একজন তিনি। বাংলা চলচ্চিত্র মহলে তাঁর অবদান অনস্বীকার্য। খুব শীঘ্রই রিলিজ করছে তাঁর বায়োপিক। গত বছরেই সেই ঘোষণা করেছেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর পর্দায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী। কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে প্রয়াত পরিচালকের জীবন ও তাঁর সময়ের গল্প পর্দায় ফুটিয়ে তুলবেন সৃজিত, তাঁর ছবির নাম ‘পদাতিক’। পর্দায় মৃণাল সেন হয়ে ওঠা মোটেও সহজ ছিল না অভিনেতার পক্ষে, সম্প্রতি সেই গল্প জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বাংলাদেশর এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “চলচ্চিত্রকার মৃণাল সেনকে ধারণ করা খুবই কঠিন কাজ। আমি কখনও বায়োপিকে অভিনয় করিনি। একটি বায়োপিকের কাজ দর্শক যখন দেখেন, তখন গুণী মানুষটির শতভাগ মেলাতে চান। যে অভিনয় করছেন আর যাঁর চরিত্রে অভিনয় করছেন– দু’জন মানুষ কিন্তু এক নয়। তফাৎ তো থাকবেই। ফটোশুটের পর আমার লুক এপার বাংলা ও পশ্চিমবঙ্গের দর্শকের আগ্রহ বাড়তে থাকল। বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের কাছ থেকেও প্রশংসা পেয়েছি। মৃণাল সেনের কলকাতায় যাওয়া, চাকরিবাকরি, সিনেমার সঙ্গে যুক্ত হওয়া, স্ট্রাগল, আন্তর্জাতিক স্বীকৃতি– সবকিছুই ফুটে উঠবে ছবিতে। তাঁর ব্যক্তিগত জীবন, ব্যক্তিত্ব, দর্শন সব নিয়ে অনেক কাজ করতে হয়েছে। অভিনয় করতে গিয়ে মৃণাল সেনের আদর্শিক জায়গাটা বোঝার চেষ্টা করেছি। নির্মাতা সৃজিত মুখার্জি আমাকে সহযোগিতা করেছেন। মৃণাল সেনকে আমরা একজন নির্মাতা হিসেবে চিনি। যখন আমি সেই চরিত্রে অভিনয় করতে গেলাম গল্পের প্রয়োজনে তাঁর জীবনযাপন চিনতে ও বুঝতে হয়েছে। এভাবে কাজটি শেষ করেছি।”

তিনি আরও বলেন, “কলকাতায় এই সিনেমার যখন দৃশ্যধারণ চলছিল তখন আমার বাবা মারা যান। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই অবস্থায়ও কাজ করেছি। হয়তো আমার প্রস্তুতিতে কিছুটা কমতি ছিল। যতটুকু মানসিকভাবে মনোযোগ দেওয়া উচিত ছিল বাবার মৃত্যুর কারণে কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। এর পরেও চ্যালেঞ্জ গ্রহণ করে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক পর্দায় দেখবেন। সিনেমাটি এখনও মুক্তি পায়নি। যেহেতু এটি নিয়ে বেশি কিছু বলার নেই। শুনেছি, এ বছরই কলকাতায় ছবিটি মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে নির্মাতার। মৃণাল সেন আমাদের গর্ব। এ মানুষটির জন্ম, বেড়ে ওঠা ফরিদপুরে। তাঁর সফলতা বা অর্জনের অংশীদারিত্ব আমাদেরও আছে।”

বুধবার কেমন কাটবে আপনার দিন? দিনের শুরুতেই জেনে নিন আজকের রাশিফল

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর