চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ১৫ দিনের জন্যে দেশ ছাড়ার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ জ্যাকলিন

নিজস্ব প্রতিনিধি: আপাততঃ দেশ ছাড়তে পারবেন না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এখনও তদন্ত জারি রয়েছে কনম্যান সুকেশের বিরুদ্ধে। ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখর জড়িয়ে পড়ার পর থেকেই একাধিকবার ইডির তলব আসছে নায়িকার কাছে, জ্যাকলিনের ঘনিষ্ঠ বলে কথা। সুকেশের গ্রেফতারির পর থেকেই নায়িকার সঙ্গে সুকেশের একাধিক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সুতরাং জ্যাকলিনের সঙ্গে সুকেশের কি সম্পর্ক তা জানতে তৎপর ইডি। এই মামলার ক্লিনচিট এখনও মেলেনি তাঁর। তাই ভারতের বাইরে পা রাখার অনুমতি আপাততঃ নেই নায়িকার।

একটি বেসরকারি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, দিল্লি আদালত থেকে মাত্র ১৫ দিন দেশের বাইরে থাকার একটি অনুমতি চেয়েছিলেন জ্যাকলিন। কারণ, চলতি বছর আইফা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। সেই উপলক্ষ্যেই আবু ধাবি যাওয়ার কথা জ্যাকলিনের, তাই সেই দেশে যাওয়ার জন্যই অনুমতি চেয়েছেন জ্যাকলিন। আসলে আদালত অনুমতি না দিলে দেশ ছাড়তে পারবেন না নায়িকা, তাই আদালতের দ্বারস্থ হয়েছেন নায়িকা। যদিও এর মধ্যে কাজের জন্যে অভিনেত্রীর ফ্রান্স আর নেপাল যাওয়ার কথা থাকলেও তা হয়ে উঠবে কিনা জানা নেই।

গত বছরই জ্যাকলিনকে দুবাই যাওয়ার পথেই মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়েছিল। এমনকী নায়িকার সঙ্গে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা জানতে তৎপর ইডি, জ্যাকলিনকে ম্যারাথন জেরাও করা হয়েছে ইডির তরফ থেকে। সঙ্গে ওই ঠকবাজের থেকে নায়িকা কী কী উপহার নিয়েছেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। যে উত্তরে নায়িকা বলেছিলেন, তাঁর সঙ্গে সুকেশের সঙ্গে দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে।

এমনকী সুকেশের পাঠানো প্রাইভেট জেটে করে নায়িকা চেন্নাই পৌঁছেছিলেন, উঠেছিলেন এক বিলাসবহুল হোটেলে। আর উপহার হিসেবে জ্যকলিন তিনটি ডিজাইনার গুচি আর শ্যানেলের ব্যাগ, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল পেয়েছিলেন সুকেশের কাছ থেকে। জ্যাকলিন ছাড়াও সুকেশ ইডির কাছে, নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠীর নামও বলেছিলেন। জ্যাকলিনকে শেষ দেখা যায়, সলমন খানের ঈদের পার্টিতে। কাজের ফ্রন্টে, জ্যাকলিনকে শেষ দেখা গিয়েছিল জন আব্রাহামের সঙ্গে ‘Attack’ ছবিতে।এছাড়া ‘সার্কাস’, ‘রাম সেতু’ এবং কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’ তেও দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ