পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সম্প্রতি দিল্লির একটি আদালতে গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। বহুল আলোচিত মানি লন্ডারিং মামলায় তিনি সরকারি সাক্ষী বা ‘অ্যাপ্রুভার’ হতে চান বলে আদালতকে জানান। এই মামলার কেন্দ্রে রয়েছেন কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখর, যার বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

আদালত জানিয়েছে, সরকারি সাক্ষী হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সেই অনুযায়ী, প্রথমে তাকে তদন্তকারী সংস্থা -র কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। এরপর ইডি তার বক্তব্য নথিভুক্ত করবে এবং তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, আদালতে তাকে সরকারি সাক্ষী হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে কি না।এই নতুন মোড়টি সামনে এসেছে এমন সময়, যখন কয়েক মাস আগে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চলা ফৌজদারি কার্যক্রম বাতিল করার আবেদন খারিজ করে দিয়েছিল। ফলে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে এবং তদন্তও চলমান।

তদন্তকারী সংস্থার দাবি, সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনকে বিপুল মূল্যের উপহার দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি অভিনেত্রীর জন্য প্রায় ৭কোটিরও বেশি টাকার উপহার কিনেছিলেন। এই উপহারগুলির মধ্যে ছিল দামি গয়না, চারটি পার্সিয়ান জাতের বিড়াল এবং প্রায় ৫৭ লক্ষ টাকার একটি ঘোড়া। শুধু অভিনেত্রীই নন, তার পরিবারের সদস্যদেরও নাকি নানা বিলাসবহুল উপহার দিয়েছিলেন সুকেশ। বাহরাইনে থাকা জ্যাকলিনের বাবা-মাকে প্রায় ১.৮৯ কোটি টাকার দুটি বিলাসবহুল গাড়ি-পোর্শে ও মাসেরাতি-উপহার দেওয়া হয়। পাশাপাশি তার ভাইকে একটি এসইউভি এবং বোনকে প্রায় সাড়ে এক কোটি টাকার একটি বিএমডব্লিউ গাড়িও দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় বলিউড ও আইনি মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত