আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে রজনীকান্তের ঝড় অব্য়াহত। রেকর্ডের পর রেকর্ড গড়ছে রজনীকান্তের ‘Jailer 2’। মুক্তির ১৮ দিনের মাথাতেও বিরাট অঙ্কের আয় করেছে এই দক্ষিণী সিনেমাটি। কারণ রজনীকান্তের এই সিনেমাটি বক্স অফিসে ৮০০ কোটি টাকা আয় করা প্রথম তামিল সিনেমা হয়েছে। গতকাল, রবিবার সেই রেকর্ড করেছে রজনীকান্তের সিনেমাটি। তবে শুধুই তামিলে নয়, বলিউডেরও একাধিক সিনেমার মোট আয়কে ছাপিয়ে গিয়েছে ‘Jailer 2’। গতকাল, রবিবার, প্রেক্ষাগৃহে মুক্তির ১৮তম দিনে, ‘Jailer 2’ ভারতে ১১.৫০ কোটি টাকা (নেট) আয় করেছে। এর ফলে তৃতীয় সপ্তাহান্তে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৬.৪০ কোটি টাকায় এবং ভারতে এখন পর্যন্ত এর মোট আয় হয়েছে ৪৫৬ কোটি টাকা (নেট) (৫৩৩ কোটি টাকা গ্রস)। রজনীকান্তের এই সিনেমা একমাত্র তামিল চলচ্চিত্র যা ভারতে ৪৫০ কোটি টাকা আয় করেছে।

আরও পডুন: বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

সঙ্গে আমির খানের ‘পিকে’ ও ‘ভিকি’ কৌশলের চাভা সিনেমার সর্বকালীয় আয়কেও ছাপিয়ে গিয়েছে রজনীর এই সিনেমা। বিদেশেও ‘Jailer 2’ দারুণ সফল হয়েছে। এর পিছনে বড় ভূমিকা রেখেছে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় রজনীকান্তের ব্যাপক জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়িং। বিদেশে সিনেমাটি প্রায় ২৯ মিলিয়ন ডলার আয় করেছে, যা রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর আয়ের প্রায় সমান। এর ফলে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮০৮ কোটি টাকায়। যা এটিকে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করা প্রথম তামিল সিনেমাতে পরিণত করেছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা বালন, মিঠুন চক্রবর্তী, এস জে সূর্য, যোগীবাবু। ক্যামিও করতে দেখা গিয়েছে, হৃত্বিক রোশন, মোহনলাল, শিবরাজকুমার ও জ্য়াকি শ্রফকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য