খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

ছবির সাফল্য কামনায় বৃহস্পতিবার (৪ জুন) তিরুমালা তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন জাহ্নবী কাপুর। যদিও এটি প্রথম নয়, অভিনেত্রী তাঁর জীবনের যে কোনও শুভ মুহূর্তের আগেই তিরুপতির আশীর্বাদ নিতে বালাজির মন্দিরে পৌঁছন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে সুপারস্টার রামচরণের বহু প্রতীক্ষিত ‘পেড্ডি’। যেখানে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর। যদিও ছবির মুক্তির পরপরই বক্সঅফিসে ঝড় তুলেছে। অনুমান, ছবিটি প্রথমদিনেই ১০০ কোটি টাকা আয় করতে পারে। ছবির সাফল্য কামনায় বৃহস্পতিবার (৪ জুন) তিরুমালা তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন জাহ্নবী কাপুর। যদিও এটি প্রথম নয়, অভিনেত্রী তাঁর জীবনের যে কোনও শুভ মুহূর্তের আগেই তিরুপতির আশীর্বাদ নিতে বালাজির মন্দিরে যান।

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bolly_newssss)

অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, তিনি তাঁর মা তথা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কথা মেনেই বালাজি মন্দিরে যান। শ্রীদেবীরও এই ভগবানের উপর বিশ্বাস ছিল। তাই সেখানে গেলে তাঁর মায়ের কথা মনে পড়ে যায়। শান্তি খুঁজে পান তিনি। আজ  সকালে তিরুপতি মন্দিরে একটি ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। ঐতিহ্য অনুসারে তিনি খালি পায়ে প্রায় ৩,৫৫০টি সিঁড়ি বেয়ে মন্দিরে পৌঁছন। মন্দিরে ওঠার জন্যে তিনি কোনও যানবাহনের সাহায্য নেননি। অভিনেত্রীর এই ভক্তি দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। অভিনেত্রীর সঙ্গে তাঁর টিম এবং বন্ধুরা ছিলেন।

 

ভাইরাল ভিডিওতে অভিনেত্রীকে একটি গোলাপী রঙের ঐতিহ্যবাহী শাড়িতে দেখা যাচ্ছে। এছাড়াও মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার সময় তাঁকে ক্লান্ত হয়ে পড়তে দেখা যায়। বিশ্রাম নিয়ে আবারও মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। ভক্তরা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি তা উপেক্ষা করে ভক্তিতে মনোযোগ দেন। তাঁকে ফোনেও কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিনেত্রী তাঁর জীবনের প্রতিটি বড় ও বিশেষ অনুষ্ঠানে বালাজির কাছে যান। জাহ্নবীর এই ভক্তি প্রায়শই ভক্তদের প্রশংসা কুড়িয়ে আনে। পেড্ডি’র মুক্তির দিনে আবারও গেলেন।এর আগে অভিনেত্রীকে খালি পায়ে হেঁটে জম্মু-কাশ্মীরের নমস্কার বৈষ্ণো দেবী মন্দিরে যেতে দেখা গিয়েছিল। কাজের দিক থেকে, জাহ্নবীর ‘পেড্ডি’ তাঁর দ্বিতীয় টলিউড চলচ্চিত্র। এই ছবিতে তিনি প্রথমবারের মতো রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে অভিনেত্রীর অভিনয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ