বিপাকে জ্যাকলিন! দুবাই যাওয়ার পথে আটক, জিজ্ঞাসাবাদ করবে ইডি

বড়সড় বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনের ব্যাপারে এমনিতেই ইডির র‍্যাডারে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনের ব্যাপারে এমনিতেই ইডির র‍্যাডারে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এর মাঝেই রবিবার দুবাই যাওয়ার পথে মুম্বই বিমানবন্দরে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পথ আটকায় শুল্ক দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, ইডির তরফে জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা কাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যাকলিন, যিনি বারবার ইডির জেরার মুখে পড়েছিলেন। কিন্তু প্রত্যেক বারেই সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনের বিষয়ে এড়িয়ে গিয়েছিলেন তিনি। বিগত কিছুদিন ধরেই একাধিক সংবাদমাধ্যমে সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতার প্রমাণ প্রকাশ্যে আসে। আর তাই দেরী না করেই দুবাইতে এক অনুষ্ঠানে যোগের আগেই জ্যাকলিনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। আর এই মামলায় বারবার জেরা করা হয়েছে জ্যাকলিনকে। কিন্তু সুকেশের সঙ্গে সম্পর্কের কথা বারবার অস্বীকার করেছেন জ্যাকলিন। মাঝেই সুকেশের সঙ্গে একাধিক অন্তরঙ্গতা ছবি সামনে এসেছে। সম্প্রতি জানা যায় সুকেশ তাঁকে মোটা অঙ্কের আর্থিক খরচ করে উপহার দিয়েছেন। তাই আর দেরী না করে জ্যাকলিনকে জেরা করতেই মুম্বই থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ