পাঠানের রেকর্ড ভাঙার পথে ‘জওয়ান’, ১৩ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটি আয়

যদিও জওয়ান ১১ দিনে ঢুকে পড়েছিল ৮০০ কোটির ক্লাবে। প্রায় প্রতিদিনই জওয়ানের বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর শুধু নিজের রেকর্ডকেই হারানোর অপেক্ষা। বক্সঅফিসে ইতিমধ্যেই ব্লকবাস্টার তকমা সেঁটে গিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’-এর গায়ে। এখন শুধু পাঠানকে হারানোর পালা। অ্যাটলি কুমারের বলিউডের প্রথম ছবি বিশ্বব্যপী বক্স অফিসে বেশ ভালোই এগোচ্ছে। বর্তমানে ছবির আয় ৯০৭. ৫৪ কোটিতে আটকে রয়েছে। বুধবার ছবির প্রযোজনা সংস্থা রেড চিলিজের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বব্যাপী বক্স অফিসের মোট পরিসংখ্যান ছিল ৯০৭.৫৪ কোটি। যদিও জওয়ান ১১ দিনে ঢুকে পড়েছিল ৮০০ কোটির ক্লাবে। প্রায় প্রতিদিনই জওয়ানের বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা।

বুধবার রেড চিলিস এন্টারটেইনমেন্ট তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জওয়ানের সর্বশেষ বিশ্বব্যাপী সংগ্রহ ভাগ করে নিয়েছে। সেখানেই জানা গেল, ১৩ দিন পরে জওয়ানের আয় ৯০৭.৫৪ কোটিতে দাঁড়িয়েছে। অ্যাটলি দ্বারা পরিচালিত জওয়ান ছবিতে শাহরুখ খানকে বিক্রম রাঠোর এবং তাঁর ছেলে আজাদের দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে। ‘সমাজের ভুলগুলি সংশোধন করতে প্রস্তুত এমন একজন ব্যক্তির মানসিক যাত্রা’ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই নয়নতারা হিন্দি সিনেমার দুনিয়ায় পা রাখলেন। এছাড়া ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামানি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, আলিয়া কুরেশি, রিদ্ধি ডোগরা এবং সুনীল গ্রোভার।

তবে ছবির অন্যতম আকর্ষণ দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের কেমিও। এদিকে ভারতের বাজারেও জওয়ান মঙ্গলবার ৫০০ কোটিতে পা রেখেছিল। গণেশ চতুর্থীর দিন ছবি আয় করে ১৪.৪ কোটি। ১৩ দিনে মোট সংগ্রহ ৫০৭.৮৮ কোটি। তবে ছবি হিন্দি ভাষাতেই আয় করেছে ৪৫৭.৫৯ কোটি। তামিলে ২৭.৩৮ কোটি। তেলুগু-তে ২৩.৩১ কোটি। এখন ভারতে সর্বোচ্চ আয়ের ভিত্তিতে চতুর্থ হিন্দি ছবি জওয়ান। প্রথমে পাঠান, তারপর গদর ২ আর তারপর বাহুবলী ২। কিন্তু আশা রাখা যাচ্ছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানের রেকর্ড ভেঙে ফেলবেন শাহরুখ খান। এদিকে চলতি বছরে শাহরুখের হাতে আরও একটা সিনেমা আসার কথা রয়েছে। রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। যাতে আরও অভিনয় করছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও ধর্মেন্দ্রও। এই ছবিটিও ব্লকবাস্টারের পথে হাঁটতে পারবে। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?