ইরান চলচ্চিত্র উৎসবে ‘ইরানি’ পোশাকে নজর কাড়লেন জয়া আহসান

ইরান চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়াআহসানের 'ফেরেশতে' ছবিটি। যা কিনা অভিনেত্রীর কাছে একটি দারুণ সম্মানের বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, ইরান চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের (Jaya আহসান) ‘ফেরেশতে’ ছবিটি। যা কিনা অভিনেত্রীর কাছে একটি দারুণ সম্মানের বিষয়। বর্তমানে ঢালিউড, এবং টালিউডের একজন প্রথম সারির অভিনেত্রী তিনি। আবার গতবছর বলিউডেও অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন এই অভিনেত্রী।

পঙ্কজ ত্রিপাঠীর ‘কড়ক সিং’-এ অভিনয় করেছিলেন তিনি, যা সমালোচকের দ্বারাও দারুণ প্রশংসিত হয়েছিল।এবার তিনি ইরানে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইরানের বিখ্যাত এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। আসলে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ-ইরান। এদিন চলচ্চিত্র উৎসবে জয়া ছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের আরও কলাকূশলীরা। ছিলেন, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ প্রমুখ। আর অনুষ্ঠানে ইরানের ঐতিহ্যবাহী ইসলামি পোশাকে হাজির হয়েছিলেন জয়া ও শিমু। নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরে অসাধারণ দেখাচ্ছিল জয়াকে।

এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক দেশের পরিচালকরা এবং সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন, যারা অভিনেত্রীর ছবিটি দেখে দারুণ প্রশংসা করেছে। ‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর গল্প, প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তবে ছবিটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার