ইরানি ছবির শ্যুটিং শেষ করলেন জয়া আহসান

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের (Jaya Ahsan) একটি দুর্দান্ত লুকের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। যেখানে নায়িকা পুরোপুরিই অন্য মেক-আপে ঘুরে বেড়ানোর কারণে তাঁকে বাংলাদেশের কেউই চিনতে পারেননি। বোঝাই যাচ্ছিল, কোনও ছবির চরিত্রের বেশে ছিলেন নায়িকা। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে, তিনি নাকি ইরানি ছবিতে অভিনয় করছেন।অবশেষে প্রকাশ্যে এল সেই ছবির নাম।

এপার-ওপার বাংলা খ্যাত অভিনেত্রী জয়া আহসানের মুকুটে যোগ হল নতুন পালক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী বাংলাদেশি-ইরানি যৌথ উদ্যোগে এবং ইরানি পরিচালক মোর্তেজা আতাশজামজাম (Atashzamzam)-এর আসন্ন ছবি ‘ফেরেস্তে’ (Fereshte)-তে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন। গত ২০ দিন ধরে ঢাকায় এই ছবিটির শুটিং করেছেন তিনি।ইতিমধ্যেই, এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন বিনোদন ক্ষেত্রের মানুষরা।

এই ছবি প্রসঙ্গে, একটি সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এই ছবিতে কাজ করার সময়ে তিনি ইরানি ভাষা সম্পর্কে কোনো অবগত ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সিনেমার কোনো ভাষা নেই। পরিচালক মোর্তেজা আতশজামজাম শুধুমাত্র তাঁর মাতৃভাষাই বোঝেন। এরপরেও এই ছবির গোটা ইউনিটের সঙ্গে কাজ করতে বা শ্যুটিং করতে তাঁর কোন সমস্যা হয়নি, কোন অসুবিধা হয়নি।

‘বিজয়া’ অভিনেত্রী আরও জানান, এটি তাঁর জন্যে একটি নতুন অভিজ্ঞতা। এই ছবিতে তাঁর চরিত্রটি মুলত একজন সংগ্রামী মহিলার। প্রতিদিনই তিনি বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন। মজার বিষয় হল, তিনি যে মেক-আপ নিয়ে শ্যুটিং করেছেন, তাতে কেউই তাঁকে চিনতে পারেননি। যা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল তাঁর। এমনকি একজন মাছওয়ালা মাত্র ৫০ টাকার মূল্যের তাঁকে পচা মাছ নিয়ে যেতে বলেছিল, সুতরাং কেউই তাঁকে চিনতে পারেননি। যদিও কিছুদিন আগেই জয়া আহসানের একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। যেখানে দেখা গিয়েছিল, বাংলাদেশের রাস্তায় একটি রিকশা করে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কিন্তু তাঁকে কেউ চিনতে পারেননি। সুতরাং বোঝাই গেল, এই ছবির শ্যুটিং-এরই দৃশ্য ছিল ওটি।

আপাততঃ ‘ফেরেস্তে’ বাংলাদেশে বাংলায় মুক্তি পাবে এবং সাবটাইটেলসহ ইরানেও মুক্তি পাবে। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন, বৈরাম ফজলি, মোখতারী, মোবারেখ, আতিয়া পিরালি এবং কাভাসসহ আরও অনেক বাংলাদেশী অভিনেতা। অন্যদিকে জয়া আহসানকে পরবর্তীতে দেখা যাবে সুমন মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘পুতুল নাচের ইতিহাস’-এ। এছাড়াও তিনি সায়ন্তন মুখার্জির ‘ঝোড়া পালক’-এ ব্রাত্য বসুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের