বিজয় ভার্মার সঙ্গে জয়া আহসান, আবুধাবিতে বলিউড তারকাদের মাঝে কী করছেন?

আইফা থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হৈচৈ ফেলে দিয়েছেন জয়া আহসান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-বাংলাদেশ উভয় ক্ষেত্রেই রীতিমতো রাজত্ব করেন অভিনেত্রী জয়া আহসান। তবে এখন তাঁর খ্যাতি শুধু বাংলাতেই টিকে নেই, বলিউডেও প্রসারিত হয়েছে। অর্থাৎ গোটা ভারতেই তাঁর নাম বিস্তারিত হতে চলেছে। গত বছরেই পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তাঁর প্রথম বলিউড ছবির শুটিং শেষ হয়েছে। ইতিমধ্যেই নিজের নাম-ডাক বেশ বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর পরবর্তী বাংলা ছবি ‘অর্ধাঙ্গিনী’ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২ জুন। গত দুদিন আগেও ছবির প্রচারে কলকাতা ছিলেন জয়া আহসান। বিভিন্ন ফটোশুট এবং সাংবাদিক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

কিন্তু আচমকাই গতকাল রাতে তাঁর কয়েকটি ছবি দেখে ওলোটপালট সংবাদ। ফেসবুকে হঠাৎই বেশ কয়েকটি ছবি পোস্ট করে চমকে দেন তিনি। আসলে কলকাতা থেকেই আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বছর ৪২ এর জয়া আহসান। গিয়েছেন বলিউডের সবথেকে সম্মানিত পুরস্কার অনুষ্ঠান IIFA-তে। বললাম না, অভিনেত্রীর এখন বিস্তার অনেকটাই। আইফা থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হৈচৈ ফেলে দিয়েছেন জয়া আহসান। তাঁর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে জয়া আহসান। আসলে বলিউডে কাজ করার সুবাদেই আইফা অ্যাওয়ার্ডে আমন্ত্রণ পেয়েছেন নায়িকা।

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত ‘কড়ক সিং’-এর হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছে ঢালি ডিভা। সিনেমায় তাঁর সহশিল্পী রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও সঞ্জনা সাঙ্ঘি প্রমুখ। একটি ছবিতে জয়াকে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গেও দেখা গিয়েছে। অনুষ্ঠানে অভিনেত্রীর পোশাকের বাহার দেখে চমকে গিয়েছেন ভক্তরা। বাংলাদেশ ইন্ডাস্ট্রির গর্ব তিনি। আবারও তা প্রমাণ করলেন। কখনও কালো শাড়িতে আইফাতে নজর কাড়ছেন আবার কখনও সেক্সি পোশাকে নজর কাড়ছেন ঢালিউড অভিনেত্রী।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার