ইরানি চলচ্চিত্র উৎসবে জয়ার ছবি ‘ফেরেশতে’

উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে জয়ার ছবি। যেটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মুলত ঢালিউডের অভিনেত্রী হলেও বর্তমানে টলিউডেও তাঁর অবস্থান শীর্ষে। গত বছর আবার তিনি বলিউড পর্যন্তও নিজের পসার বৃদ্ধি করেছেন। গতবছর বাংলাদেশ সরকার দ্বারা তিনি জাতীয় পুরস্কারের সম্মান পেয়েছিলেন। প্রায় ৫০ ছুঁই ছুঁই তাঁর বয়স, কিন্তু নিজের ফিগার, পোশাক, সৌন্দর্য সবেতেই তিনি হার মানাতে পারেন তরুণ প্রজন্মকে। কাজের সূত্রে বছরের অর্ধেক সময়ে তাঁকে ভারতেই থাকতে হয়।

ইতিমধ্যেই ভারত থেকে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি, তাঁকে টলিউডে শেষ দেখা গিয়েছিল অনির্বাণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দশম অবতারে। যেখানে তাঁর অভিনয় আজও মানুষের মুখে মুখে ঘুরছে। এদিকে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গেও তাঁর ‘কড়ক সিং’- এ অভিনয় মন ছুঁয়েছে হিন্দি দর্শকদের। এবার তাঁর কেরিয়ারের নতুন দিগন্ত বিস্তৃত হতে চলেছে। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিমেষেই তিনি তাক লাগিয়ে দিচ্ছেন দর্শকদের। এবার ইরানের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হল জয়া আহসানের সিনেমা ‘ফেরেশতে’।

যা কিনা নিঃসন্দেহে একটি বিশাল বড় পাওনা নায়িকার। জানা গিয়েছে, উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে জয়ার ছবি। যেটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। সুতরাং ইরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক বিখ্যাত বিখ্যাত নির্মাতাদের তৈরি সিনেমার সঙ্গে লড়াই করতে চলেছে এই সিনেমাটি। ‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। উৎসবে ১০৬টি ইরানি সিনেমার সঙ্গে লড়াই করবে ‘ফেরেশতে’। গত বছর ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবেপ্রদর্শিত হয়েছিল এই ছবি।

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল