নতুন স্টাইলে শাড়ি পরে চমকে দিলেন জয়া

বিভিন্ন সময় সাজ ও ফ্যাশন দিয়েও মুগ্ধতা ছড়ান জয়া। সেই কারণে অভিনেত্রীর ফলোয়ার সংখ্যাও লাগামছাড়া। তবে সম্প্রতি তাঁর একটি অদ্ভূত ফ্যাশন সেনসেশন মুগ্ধ করল সকলকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, শাড়িতেই নারী। তবে শাড়িই একমাত্র পোশাক যা সবরকম স্টাইলে পরা সম্ভব। সেটাই আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশ এবং কলকাতার চর্চিত অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও বলিউডের ওয়েবসিরিজেও অভিনয় করেছেন তিনি। বয়স পঞ্চাশের দোর গোড়ায়, কিন্তু রূপ-ফিগার-ফ্যাশনে কুড়ি বছর বয়সী তরুণীদেরও গোল করতে পারেন অভিনেত্রী। তাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা দেশ। বাংলা দেশের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা পোক্ত করেছেন জয়া আহসান। দক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি সমাজ মাধ্যমে ও তিনি ব্যাপক সক্রিয়। বিভিন্ন সময় সাজ ও ফ্যাশন দিয়েও মুগ্ধতা ছড়ান জয়া। সেই কারণে অভিনেত্রীর ফলোয়ার সংখ্যাও লাগামছাড়া। তবে সম্প্রতি তাঁর একটি অদ্ভূত ফ্যাশন সেনসেশন মুগ্ধ করল সকলকে।

শাড়ি দিয়েও যে অনন্যরকম স্টাইল করা যায়, তারই একটি ইঙ্গিত দিলেন জয়া। প্রতিনিয়ত ফ্যাশনের অভিনব ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। সেই তালিকায় তিনি যোগ করলেন একটি দুর্দান্ত শাড়ির স্টাইল। সম্প্রতি মুম্বইয়ে বসেছিল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেই ভিন্নধর্মী পোশাকে দ্যুতি ছড়ালেন জয়া আহসান। অনুষ্ঠানে তিনি জামদানি শাড়িতে হলো বাহারি সাজে ধরা দিয়েছেন। শাড়ি দিয়ে তাঁর এই পোশাকটি বানাতে সময় লেগেছে প্রায় ৬ মাস।

 

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে অনুষ্ঠান থেকে নিজের অভিনব পোশাকের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী নিজেই। ছবিতে অনন্য ধোতি স্টাইল অভিনেত্রীর শাড়ি পরার ধরন মুগ্ধ করল সকলকে। ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এর কয়েকটি ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী। জামদানি শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলি প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমি আমার সাজ পোশাকের মাধ্যমে আমার সংস্কৃতি উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে!

এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।” জয়ার এই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন। আসলে তারকাদের ফ্যাশন মুগ্ধ করে সকলকে। ভক্তরা রীতিমতো তাঁদের নিত্য নতুন ফ্যাশন দেখার জন্যে মুখিয়ে থাকেন। এবার জয়ার স্টাইল মুগ্ধ করল তাঁর ভক্তদের।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের