নায়ক না খলনায়ক এবার কোন ভূমিকায় জিৎ

পুজো শেষে দর্শকদের আরও এক চমক দিলেন জিৎ। প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি রাবণ- র পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য পুজোতে মুক্তি পেয়েছে জিৎের নতুন ছবি বাজি। ছবিতে জিৎের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। সেই ছবিই এখন রমরমিয়ে চলছে সিনেমাহলে। তার মাঝেই পুজো শেষে শুক্রবার তাঁর দর্শকদের আরও এক চমক দিলেন জিৎ। প্রকাশ্যে আনলেন তাঁর আগামী ছবি রাবণ- র পোস্টার। শনিবার সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। সাধারণত তাঁর ছবি ইদেই সিনেমাহলে মুক্তি পায়। কিন্তু অতিমারির জেরে সেই সমীকরণটা একেবারেই বদলে গিয়েছে। তাই এবছর জিৎের ছবি মুক্তিতেও এসেছে রদবদল।

শুক্রবার তাঁর নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই বলা যায় উত্তেজনার পারদ একটু একটু করে বাড়ছে জিৎের অনুরাগী মহলে। তার একটা অন্যতম কারন হল জিৎের এই নতুন লুক। কুটিল চোখ, মোটা গোঁফ, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি আর ভ্রূতে কাটা দাগ সব মিলিয়ে অনুমান বলছে এবার জিৎকে ভিন্ন ধারার চরিত্রে দেখবেন দর্শক। কিন্তু ঠিক কোন ভূমিকায়? আন্দাজ করা যাচ্ছে ভিলেনের চরিত্রেই তাঁকে হয়তো দেখা যাবে। কারণ, পোস্টারে তাঁর হাসির ধরণই এমনটাই বলছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। থাকছেন নবাগতা লহমা।

এখনও পর্যন্ত সুপারস্টারকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেলেও নেতিবাচক চরিত্রে তাঁকে কখনই দেখেননি দর্শক। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন জিৎ। এই ছবির পরিচালক এম এন রাজ। এটিই তাঁর পরিচালিত নতুন ছবি। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।

 

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ