আর্থিক প্রতারণা মামলায় মিডিয়া ট্রায়াল নিয়ে সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন পূজা

এটা আমাদের ইন্ডাস্ট্রির দুঃখজনক দিক। তবে আমি সম্পূর্ণরূপে মিডিয়াকে দোষ দেব না কারণ 'জো দিখতা হ্যায় ভো বিকতা হ্যায়'।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূজা বন্দোপাধ্যায়, হিন্দি-বাংলা সিনেমা-সিরিয়ালের চুটিয়ে কাজ করেন। একাধিক টলিউড সুপারস্টারের নায়িকা হয়েছেন তিনি। হিন্দির পাশাপাশি টলিউডেও তাঁর ভালই নাম-ডাক। সম্প্রতি পূজা বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিনেত্রী এবং তাঁর স্বামী কুণাল ভার্মার বিরুদ্ধে টলিউড প্রযোজক শ্যাম সুন্দর দে-কে অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগ উঠে ছিল। অভিযোগটি এনেছিলেন প্রযোজক নিজেই। এবং তিনি তারকা দম্পতির বিরুদ্ধে একটি FIR দায়ের করেছিলেন। তাঁদের এই কীর্তিতে গণমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মিডিয়ার অপপ্রচারের কারণে জনসমক্ষে তাঁদের নানা কুকথা শুনতে হয়েছিল। যদিও পূজা এবং কুণাল পরে জানিয়েছিলেন, ওই প্রযোজক তাঁদের আর্থিকভাবে প্রতারণা করেছিল।

যার ফলে কয়েক লক্ষ টাকা তাঁরা হারান। কিন্তু প্রযোজকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তাঁদের কীর্তি ভাইরাল হয়ে যায় এবং জনসাধারণের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। সব মিলিয়ে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে তাঁদের এই সময়টা। অবশেষে আর্থিক প্রতারণা মামলায় মিডিয়া ট্রায়াল নিয়ে মুখ খুললেন পূজা বন্দ্যোপাধ্যায়। এক হাতে বলেন সংবাদমাধ্যমকে। জানালেন, তাঁদের বিরুদ্ধে প্রযোজককে অপহরণের অভিযোগের খবর প্রচার হতেই গণমাধ্যমের একাংশ তাঁদের অপরাধী হিসেবে চিত্রিত করেছিল। মিডিয়ার অপপ্রচারের কারণে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।

পূজা বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির দুঃখজনক দিক। তবে আমি সম্পূর্ণরূপে মিডিয়াকে দোষ দেব না কারণ ‘জো দিখতা হ্যায় ভো বিকতা হ্যায়’। অর্থাৎ যেটা আপনি দেখাবেন সেটাই বিক্রি হবে। আপনি যতক্ষণ না বিতর্কিত বা নেতিবাচক কিছু দেখান, ততক্ষণ মানুষ সংবাদপত্র তুলবে না। মানুষ হিসেবে, আমরা এমনই। তাহলে আমরা কীভাবে সংবাদপত্রকে ভুল বলতে পারি? আপনি যেটা দেখাবেন সেটাই মানুষ পড়বে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ অত্যন্ত অসংবেদনশীল। তারা ভাবে না যে, যার সম্পর্কে খারাপ কথা লিখছে তাঁরাও কারও মা, কারও স্ত্রী, কারও মেয়ে। আমরা জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই আমরাই সবকিছু সামলাব, কিন্তু আমাদের পরিবারের কী হবে? এটা খুবই দুঃখজনক যে আমাদের এই পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংবাদমাধ্যম ভুলভাল কথা আমার সন্তানের জীবন দুর্বিষহ করে তুলেছিল। কিন্তু জীবনে যা-ই ঘটুক না কেন, কখনও হাল ছেড়ে দিও না। সর্বদা লড়াই করা উচিত। তবে এই কঠিন সময়টা আমাকে বুঝতে সাহায্য করেছিল, যে কে আসলে গুরুত্বপূর্ণ। এই সময়ে আমি আসল বন্ধুদের খুঁজে চিনেছি। সেই খারাপ সময়টা আমাকে শিখিয়েছে যে আসলে আমার কাছের মানুষ কারা। কিন্তু সত্যি বলতে, আমি সবসময় জানতাম আমার আসল বন্ধু কারা। আমার অনেক বন্ধু আছে যারা আমি অভিনেতা হওয়ার পর আমার বন্ধু হয়ে উঠেছে এবং অনেক ছোটবেলা থেকেই আমার বন্ধু। কিন্তু এই কঠিন সময়ে আমার কাছের বন্ধুরাই আমার পাশে দাঁড়িয়েছে।”

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর