রাজুর পরিবারের পাশে থাকতে দিল্লি AIIMS-পৌঁছলেন জনি লিভার

কৌতুক অভিনেতার উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে থাকার জন্যে তিনি মুম্বই থেকে দিল্লী উড়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ১০ তারিখ নিউ দিল্লির এক জিমখানায় ট্রেডমিলে শরীরচর্চা করার সময়ে আচমকাই বুকে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন দেশের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।তৎক্ষণাৎ তাঁকে নিউ দিল্লির AIIMS-এ হাসপাতালে ভর্তি করানো হয়। মুলত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো পর, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্ট করানো হয়। ভেন্টিলেশনে রাখার পরেও তাঁর অবস্থার সামান্য পরিবর্তন হয়নি। উল্টে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে। জানা গিয়েছে, সেদিনের পর তাঁর জ্ঞান ফেরেনি এখনও।এর মাঝেই তাঁর ‘ব্রেন ডেথ’ নিয়েও একটি গুজব রটেছিল চারিদিকে। যদিও তাঁর পরিবার এই ধরনের গুজব উপেক্ষা করতে বলেছেন। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

সূত্রের খবর, তাঁর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত হয়েছে। এদিকেও তাঁকে অ্যান্টিবায়োটিকের ভারী ডোজ দেওয়া হচ্ছে। তাতে তাঁর সংক্রমণ কমে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু আপাতত তাঁর রুমের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ চিকিৎসকরা চান না তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হোক। এই মুহূর্তে তিনি শীর্ষ নিউরোলজিস্ট এমভি ডাঃ পদ্মা শ্রীবাস্তবের তত্ত্বাবধানে রয়েছেন। তবে তাঁর সংক্রমণ অনেকটাই স্থিতিশীল।

অন্যদিকে, আরেক জনপ্রিয় কমেডিয়ান জনি লিভার (Johnny Lever) শনিবার রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে দেখা করেছেন। কৌতুক অভিনেতার উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে থাকার জন্যে তিনি মুম্বই থেকে দিল্লী উড়ে গিয়েছেন। অন্যদিকে রাজু শ্রীবাস্তবের বাল্যবন্ধু আশু ত্রিপাঠি কানপুরের কিদওয়াই নগরের রাধা মাধব মন্দিরে তাঁর দ্রুত সুস্থতার জন্য একটি ভজন সন্ধ্যার আয়োজন করেছিলেন। যেখানে হবন করারও কথা রয়েছে। এছাড়াও রাজুর পরিবার তাঁর দীর্ঘ স্বাস্থ্যের প্রার্থনা করে নিজেদের বাড়ির আশেপাশে ৫১ টি গাছ লাগিয়েছে। উজ্জয়নের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরেও প্রার্থনা করা হচ্ছে অভিনেতার সুস্থতার জন্যে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনও AIIMS-এর ডাক্তারদের কাছ থেকে প্রতিনিয়ত কৌতুক অভিনেতার শরীরের আপডেট নিচ্ছেন। রাজু অসুস্থতার কথা জানতে পেরে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও তাঁর পরিবারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। আহসান কুরেশি প্রকাশ করেছেন যে, রাজুর বন্ধুরা তাঁর সুস্বাস্থ্যের জন্য হনুমান চালিসা পাঠ করছেন। সঙ্গে ভক্তদের প্রার্থনা সবটাই রাজুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবে বলে আশা রাখছে সবাই। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে সবাইকে হাসানোর জন্যে ফিরে আসবেন বলে এটাই প্রার্থনা সকলের।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা