প্রধানমন্ত্রী মোদির মাকে নিয়ে উপহাস, পোস্ট ভাইরাল হতেই কী বললেন প্রকাশ রাজ?

পোস্টে মোদির মাকে উপহাস করে লেখা ছিল, 'শান্তিতে বিশ্রাম নিন হীরাবেন মোদি। কিন্তু আপনি একজন বদমাশের জন্ম দিয়েছেন, যিনি ভারতকে নষ্ট করছে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ রাজের মা স্বর্ণলতা। ২৯ মার্চ প্রয়াত হয়েছেন অভিনেতার মা এবং ৩১ মার্চ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অভিনেতার মায়ের শেষকৃত্যের একাধিক ছবি-ভিডিও এখন ভাইরাল। এমন আবহেই প্রকাশ রাজের একটি পুরনো টুইট ভাইরাল হল। যেটি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুর সময় পোস্ট করেছিলেন। পোস্টে মোদির মাকে উপহাস করে লেখা ছিল, ‘শান্তিতে বিশ্রাম নিন হীরাবেন মোদি। কিন্তু আপনি একজন বদমাশের জন্ম দিয়েছেন, যিনি ভারতকে নষ্ট করছে।’

এটি পুনরায় পোস্ট করে বিতর্ক উস্কে দিলেন এক নেটিজেন। তিনি এমন সময়ে পোস্টটি করলেন, যখন প্রকাশ রাজের মায়ের মৃত্যু শোক আবহ চলছে অভিনেতার পরিবারে। যদিও নরেন্দ্র মোদির মায়ের সম্পর্কিত পোস্টটি ভুয়ো। এই ধরনের কোনও পোস্ট অভিনেতা করেননি বলা জানিয়েছেন। অভিনেতা টুইটারে সেই নেটিজেনকে তীব্র ভৎর্সনা করেছেন এবং ‘দাবাং ২’ অভিনেতা ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ‘ধর্মান্ধরা আমার নামে একটি ভুয়ো টুইট তৈরি করছে। আর এপ্রিলফুলসডে-তে তাঁদের নিজেদের নেতাকে গালিগালাজ করছে। বোকারা জানে না, মজাটা তোদের উপরেই বর্তাল পড়েছে।’

অভিনেতা এই টুইট নিয়ে বিজেপি সমর্থনকারীদের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ রাজ এমন একজন ব্যক্তি, যিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের কড়া জবাব দিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর টুইটগুলি কখনও প্রশংসিত হয়, আবার কখনও বিতর্কের জন্ম দেয়। গতকাল মঙ্গলবার মায়ের শেষকৃত্যের পর প্রকাশ রাজ টুইটে লিখেছেন, ‘আপনাদের সকলের সহানুভূতি ও সমবেদনার জন্য ধন্যবাদ। এই শোকের মুহূর্তটি আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় ব্যাপার ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ আম্মা। ভালবাসি। তোমার অভাব বোধ করব।’ এদিকে কাজের দিক থেকে, প্রকাশ রাজের হাতে বর্তমানে অনেকগুলি ছবি রয়েছে, যেমন জন নয়গন, জি২, বারাণসী, স্পিরিট, ফাদার। তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি হবে ‘ডাকাত’, যা ২০২৬ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিভি শেষ এবং ম্রুণাল ঠাকুর।

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল