বাবা হলেন বিশ্বখ্যাত পপ গায়ক জাস্টিন বিবার, হেইলির কোলে পুত্র এল না কন্যা?

ছবিতে দেখা যাচ্ছে, জাস্টিন ও হেইলি তাঁদের সদ্যোজাত সন্তানের হাত ধরে রেখেছেন। এই দম্পতি মে মাসে তাদের গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন। জাস্টিন বিবার, হেইলি বিবার ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! বিয়ের ৬ বছর বাবা-মা হলেন বিশ্বখ্যাত পপ গায়ক জাস্টিন বিবার এবং তাঁর স্ত্রী হেইলি বিবার। চলতি বছরের প্রথমেই স্ত্রীর গর্ভাবস্থার খবর দিয়েছিলেন জাস্টিন বিবার। ২০২২ সালে বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাস্টিন বিবার। যার ফলে তাঁর কন্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। এমনকী তাঁর এক গাল ফুলে গিয়েছিল। এরপরেই তিনি গান থেকে বিরতি নেওয়ার ঘোষণা নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর ভক্তরা আঁতকে উঠেছিল তাঁর এই পরিস্থিতির কথা শুনে।

যতই হোক, বিশ্বজুড়ে তাঁর অগন্তি ভক্ত। জনপ্রিয় সব পপ গান তারই কন্ঠের। অবশেষে বিয়ের ৬ বছর পর বাবা হলেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। দুজনেই তাদের প্রথম সন্তানকে স্বাগত জানালেন, আর সেই সুখবর ইনস্টাগ্রামে বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জাস্টিন বিবার। শনিবার (২৪ অগস্ট) সকালে, জাস্টিন তাদের সন্তানের ছোট্ট পায়ের একটি ছবি শেয়ার করে বিশ্বকে এ খবর দিয়েছেন। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন হেইলি বিবার। জাস্টিন ছবির ক্যাপশনে লিখেছেন, “ওয়েলকাম হোম।” ছবিতে দেখা যাচ্ছে, জাস্টিন ও হেইলি তাঁদের সদ্যোজাত সন্তানের হাত ধরে রেখেছেন। এই দম্পতি মে মাসে তাদের গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন। জাস্টিন বিবার, হেইলি বিবার ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন। গতবছর থেকেই তারা তাদের পরিবার প্রসারিত করার পরিকল্পনা ভাগ করে নিয়েছে। গতবছর অক্টোবরে একটি সাক্ষাৎকারে হেইলি বলেছিলেন, “আমি আক্ষরিক অর্থেই এই বিষয়ে সব সময় কান্নাকাটি করি! আমি বাচ্চা চাই কিন্তু আমি ভয় পাই।

 

 

View this post on Instagram

 

A post shared by Justin Bieber (@justinbieber)

লোকেরা আমার স্বামী বা আমার বন্ধুদের সম্পর্কে কিছু বলার জন্য এটি যথেষ্ট। আমি কল্পনা করতে পারি না যে একটি শিশু সম্পর্কে তারা কোনও খারাপ কথা বলুক।” এদিকে জাস্টিন কয়েক বছর ধরে পরিবার পরিকল্পনা করছিলেন। ২০২০ সালে জাস্টিন একটি টক শোতে বলেছিলেন, “হেইলি যতটা ধাক্কা দিতে চাইছেন আমি তত বেশি পেতে যাচ্ছি – এটি তার শরীর এবং সে যা করতে চায় -আমার মনে হয় সে কয়েকটা রাখতে চায়।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…