কোমরে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা, ভক্তের সাহস দেখে অবাক কাজল

সেই ভিডিওগুলিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার নামে একজন ব্যক্তি অভিনেত্রীর অনুপযুক্তভাবে জায়গা স্পর্শ করে ফেলে, যাতে প্রচন্ড বিরক্ত হন। অবাকও হয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সামনে থেকে দেখলে মনে হয় কী না কী করি! এখন তো আবার সবার হাতেই চলে মুঠোফোনের রাজত্ব। প্রিয় তারকাদের সামনে থেকে দেখলে সেলফি তোলা মেন্ডাটরি। কিন্তু তারকাদের সঙ্গে মুহূর্তবন্দি করতে গিয়েই মাঝে মধ্যে বিপদ ঘটিয়ে ফেলেন ভক্তরা। ফ্যাসাদে ফেলে দেন তারকাদের। হ্যাঁ, সম্প্রতি এমনই একটি বিস্ফোরক কাণ্ডের শিকার হলেন দক্ষিণী সুপারস্টার নায়িকা কাজল আগরওয়াল। মা হওয়ার পরে সিনেমা করা একপ্রকার কমিয়েই দিয়েছেন তিনি। তাঁকে আগামিতে দেখা যাবে, কমল হাসানের ‘Indian 2’-তে।

যাই হোক, অভিনয় কমিয়ে দিলেও লাইমলাইট থেকে নিজেকে আড়াল করেন নি অভিনেত্রী। প্রায়শই ছেলেকে নিয়ে বিমানবন্দর, বা তারকা খচিত ইভেন্টে যোগ দেন কাজল। সম্প্রতি কাজল তাঁর বাবা বিনয়ের সঙ্গে হায়দরাবাদে একটি স্টোর লঞ্চে অংশ নিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে ঘটল একটি অপ্রীতিকর ঘটনা। সেই ভিডিওগুলিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার নামে একজন ব্যক্তি অভিনেত্রীর অনুপযুক্তভাবে জায়গা স্পর্শ করে ফেলে, যাতে প্রচন্ড বিরক্ত হন। অবাকও হয়ে যান। সেই ভক্ত অভিনেত্রীর কোমরে স্পর্শ করেছিলেন। তিনি একটি সেলফি ক্লিক করার সময় ঘটনাটি ঘটায়। অভিনেত্রীর কোমর ধরে ছবি তোলার চেষ্টার পর কাজল দৃশ্যত আতঙ্কিত হয়ে পড়েন।

 

ভিডিওটি ভাইরাল হতেই কাজলের ভক্তরা সেই আয়োজকদের তুলোধনা করেন। কেউ কেউ বলেন, এত বড় অভিনেত্রীকে ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছেন যখন, তখন নিরাপত্তাও জোরদার করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত, কাজলই প্রথম মহিলা অভিনেতা নন যার সঙ্গে এটি ঘটেছে। এর আগে সারা আলি খান, অপর্ণা বালামুরালি, অহনা কুমারের মতোন বেশ কয়েকজন অভিনেতাও এই ধরণের পরিস্থিতির শিকার হয়েছিলেন। কাজল ২০২২ সালে পুত্র নীলের মা হন।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪