মজাদার পোস্টে অজয়কে জন্মদিনের শুভেচ্ছা কাজলের

অ্যাওয়ার্ড শোয়ের ফাঁকে তোলা একটি ছবি এদিন ইন্সটাগ্রামে পোস্ট করে কাজল অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। মজার ক্যাপশনে অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা স্বামী অজয় দেবগনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন কাজল। বলা ভালো অভিনব ক্যাপশনে অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। শুক্রবার ৫৩য়ে পা দিলেন অজয়। একটি অ্যাওয়ার্ড শোয়ের ফাঁকে তোলা তাঁদের দুজনের একটি ছবি এদিন ইন্সটাগ্রামে পোস্ট করে কাজল অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। মজার ক্যাপশনে অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

বলে রাখা ভালো ২৪ ফেব্রুয়ারি বিয়ের ২৩ বছর পূর্ণ করেছে বলিউডের এই জুটি। নিজেদের ফেলে আসা দিনের ছবি শেয়ার করে নিয়েছিলেন এদিন এই জুটি। অন্যদিকে গত বছরেই চলচ্চিত্র জগতে ৩০ বছর পূর্ণ করেছেন অজয়। জীবনের এই বিশেষ উপলক্ষতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন স্ত্রী কাজল। বিয়ের এত বছর পরেও তাঁদের দুজনের রসায়ন সত্যিই দর্শকদের চখে পড়ার মত। সম্প্রতি আর আর আর ছবিতে অজয়কে দেখা গিয়েছে। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রানওয়ে-৩৪’। 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা