বড়পর্দায় আবার ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ঘটতে চলেছে সঙ্গী সেই সন্তু

ছবির প্রেক্ষাপট আফ্রিকার কেনিয়া। এবার কেনিয়ার জঙ্গলে লুকিয়া থাকা রহস্যের উদঘাটন করবেন কাকাবাবু সঙ্গে থাকবে সন্তু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার বড়পর্দায় ফিরতে চলেছে ‘কাকাবাবু ও সন্তু’। এবারের রহস্য কেনিয়ার জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস  ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তনের’ চিত্রনাট্য। ২০২২সালে এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে চলেছে এটিই। টিজারের পর আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবির ট্রেলার। ২০২২ এর ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবি।  ছবির প্রেক্ষাপট আফ্রিকার কেনিয়া। এবার কেনিয়ার জঙ্গলে লুকিয়া থাকা রহস্যের উদঘাটন করবেন কাকাবাবু সঙ্গে থাকবে সন্তু।

সৃজিত-প্রসেনজিত জুটির কাকাবাবু সিরিজ অবলম্বনে এই নিয়ে তৃতীয় ছবি তৈরি হতে চলেছে। ২০১৩ সালে মুক্তি পায় কাকাবাবু সিরিজ অবলম্বনে তাঁদের প্রথম ছবি ‘মিশর রহস্য’। এর চার বছর পর মুক্তি পায় ২০১৭ সালে দ্বিতীয় ছবি ‘ইয়েতি অভিযান’। ভীষণ ভাবে সাড়া মিলেছিল এই ছবিগুলিকে ঘিরে। ‘নীললোহিত’-র এই উপন্যাসকে বড়পর্দায় দেখে এক অন্যরকম অনুভূতি হয়েছিল দর্শক থেকে পাঠক সকলেরই। এবার এই সিরিজ অবলম্বনে মুক্তি পাবে তাঁদের তৃতীয় ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন। ফের সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে আবারও প্রসেনজিৎ-আরিয়ান জুটিকে দেখতে পাবেন দর্শক। এছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন অনির্বাণ চক্রবর্তী। জানা যাচ্ছে এই ছবিতে নাইরোবিতে বসবাসকারী এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম অমল। যাঁর সাথে কাকাবাবুর সফরের সময়ে দেখা হবে। বাকিটা তো দেখা যাবে নতুন বছরে ছবি মুক্তির পর। 

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের