শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

সকলকে একপ্রকার চমকে দিয়েই তিন থেকে চার হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দিন কয়েক আগে স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তৃতীয় সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন কাঞ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলকে একপ্রকার চমকে দিয়েই তিন থেকে চার হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দিন কয়েক আগে স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তৃতীয় সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন কাঞ্চন। আর মেয়ের দেড় বছরের মাথায় পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে প্রথমবারের মতো দ্বিতীয়বারেও প্রেগন্যান্সি নিয়ে চুপচাপ ছিলেন তারকা দম্পতি। অবশেষে পুত্রের জন্মের ঘোষণার পর একে একে মাতৃত্বকালীন পর্বের ছবি শেয়ার করছেন। দিন দুয়েক আগে ভাইরাল হয়েছিল অভিনেত্রীর সাধ পর্বের ছবি। যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যায় শ্রীময়ী খাইয়ে দিতে। এবার বেবিমুনের ছবি পোস্ট করে আবারও সবাইকে অবাক করলেন তারকা যুগল। মেয়ে কৃষভির ভাইয়ের নাম তাঁরা রেখেছেন কৃষিভ।

কাঞ্চন-শ্রীময়ীর বেবিমুনের ছবিতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা শরীরে শ্রীময়ীর মুখে-চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু ঠোঁটে চওড়া হাসি। পরনে ব্রালেট আর জিন্স। উন্মুক্ত বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন স্বামী কাঞ্চন। স্ত্রীর বেবিবাম্প আগলে চুমু দিচ্ছেন তিনি। তাঁদের এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। যদিও এখনও হাসপাতালে আছেন শ্রীময়ী ও নবজাতক কৃষিভ। দু’জনেই সুস্থ রয়েছেন। হাসপাতাল থেকেই সোমবার (২৭ জুলাই) সকালে সোশাল মিডিয়ায় নতুন একটি ছবি শেয়ার করে যেন বোমা ফাটালেন শ্রীময়ী। যদিও ৫৬ বছর বয়সে আবারও বাবা হয়ে কটাক্ষে জেরবার কাঞ্চন। কিন্তু এদিন শ্রীময়ীর বেবিমুনের ছবি দেখে অনেকেই উচ্ছাস প্রকাশ করেছেন।

 

কেউ কাঞ্চনের হয়ে বলেছেন, ‘কেন বিচার করতে বসেছেন? মা-বাবা হতে ভাগ্য লাগে… দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।’ ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি একেবারে ঘনিষ্ঠ বৃত্তে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২১ সাল থেকে। এরপর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়কে ডিভোর্স দেওয়ার পর শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর ২ মার্চ সাতপাক ঘুরে শুরু হয় তাঁদের সংসার জীবন। সে বছর নভেম্বরেই প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম। এর বছর দেড়েকের মাথায় গত ২৫ জুলাই ফের ছেলের বাবা-মা হওয়ার কথা জানালেন তারকা যুগল।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই