প্রকাশ্যে দিলজিতকে গ্রেপ্তারের দাবি জানালেন কঙ্গনা, কারণ কী

উল্লেখ্য, কঙ্গনার এই প্রতিবাদের কারণ সেই সময় থেকে যখন পাঞ্জাব পুলিশ একটি গাড়িতে করে উগ্রবাদী প্রচারকদের পালাতে সাহায্য করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবারও তাঁর নিশানায় রয়েছেন পাঞ্জাবী গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জী। পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের সময় শুরু হওয়া কঙ্গনা রানাউত বনাম দিলজিৎ দোসাঞ্জের সেই দ্বন্দ্ব আবারও সংবাদের শিরোনামে! এবার অভিনেত্রী সরাসরি দিলজিতকে গ্রেপ্তারের হুমকি দিলেন। কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিলজিতকে খোঁচা দিয়ে ‘ডাল আগাই ডাল’-নামে একটি মেমে শেয়ার করেছেন। ক্যাপশন সহ একটি মেম শেয়ার করে, অভিনেতা-গায়ক দিলজিৎকে ট্যাগ কঙ্গনা লিখেছেন, ‘শুধু বলাই কাজ’। এরপর তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজের পোস্টে একটি খালিস্তান স্টিকার যোগ করে বুঝিয়েছেন দিলজিৎ একজন খালিস্তানি, তাঁর এদেশে থাকার কোনও অধিকার নেই।

তিনি আরও বলেন, “দিলজিৎ দোসাঞ্জ জি পোলস আগাই পোলস।” অন্য একটি পোস্টে, অভিনেত্রী লিখেছেন, “যারা খালিস্তানিদের সমর্থন করেছিল তাঁদের পরের নম্বর তোমার, পুলিশ আছে। কেউ যা খুশি তা করতে পারে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইলে তোমাকেই ভুগতে হবে। উল্লেখ্য, ২০২০ সালে, লুধিয়ানার কংগ্রেস সাংসদ রবনীত সিং বিট্টু দিলজিতকে খালিস্তানিদের সমর্থন করার জন্য অভিযুক্ত করেছিলেন। এ প্রসঙ্গে দিলজিৎ সেই সময়ে বলেছিলেন, “আমি একজন ভারতীয় করদাতা। সবসময়ে দেশ ও পাঞ্জাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।” উল্লেখ্য, কঙ্গনার এই প্রতিবাদের কারণ সেই সময় থেকে যখন পাঞ্জাব পুলিশ একটি গাড়িতে করে উগ্রবাদী প্রচারকদের পালাতে সাহায্য করেছিলেন। তখনই প্রায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

কাজের ফ্রন্টে, দিলজিৎ সম্প্রতি চামকিলার শুটিং শেষ করেছেন। ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটিতে পরিণীতি চোপড়াও রয়েছেন। সিনেমায় তাঁকে দেখা যাবে অমর সিং চামকিলার চরিত্রে। এর আগে আমিরা দস্তুরের সঙ্গে জোগি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি।

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য