কঙ্গনার ‘ইমার্জেন্সি’ শিখ-বিরোধী, মুক্তি পেলেই অভিনেত্রীর শিরচ্ছেদ অনিবার্য

যেখানে কঙ্গনার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কয়েকজন লোককে। এবং জানানো হয়, কঙ্গনার ছবি মুক্তি পেলে তাঁর মাথা কেটে বলিদান দেওয়া হবে। আর তা নিয়ে অভিনেত্রী যথেষ্ট ভয়ে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। তার আগেই একের পর এক বিতর্কের সম্মুখীন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গতকালই কৃষক আন্দোলনের সঙ্গে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের তুলনা করে রীতিমতো খেপিয়ে তুলেছিলেন সাধারণ মানুষদের। এমনকী তাঁর বিতর্কিত মন্তব্যের পরে তাঁর দলও তাঁর মাথা থেকে হাত তুলে নেয়। যদিও বরাবরই বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে নির্মিত ইমার্জেন্সি। আর ছবিটি কঙ্গনার প্রথম পরিচালিত। এবং এতে ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। এবার এই ছবির জন্যেই প্রাণনাশের হুমকি পেলেন কঙ্গনা।

অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে ‘X’ হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। পোস্টে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন তিনি। ইমার্জেন্সি ছবিতে শিখ সম্প্রদায়কে ভুলভাবে প্রদর্শন করা হয়েছে। এই দাবিতেই কঙ্গনার ছবিকে বয়কটের দাবি তুলেছিল শিখ সমাজ। তাঁদের দাবি, এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই ছবির নিষিদ্ধ করার দাবী উঠেছিল। আর আজ অভিনেত্রী নিজেই জানালেন তাঁকে গলা কেটে খুন করার দাবি উঠেছে। ‘ইমার্জেন্সি’র ট্রেলারে দেশ না সিংহাসন, কোনটা বেশি জরুরি? সেই প্রশ্নই তুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে গোটা ভারত যে জরুরি অবস্থার সাক্ষী হয়েছিল, সেই গল্পই সিনেমায় তুলে ধরা হয়েছে।

কঙ্গনার এই ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি। তাঁর দাবি, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই পরিস্থিতিতেই ‘X’ হ্যান্ডেলে হুমকি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। যেখানে কঙ্গনার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কয়েকজন লোককে। এবং জানানো হয়, কঙ্গনার ছবি মুক্তি পেলে তাঁর মাথা কেটে বলিদান দেওয়া হবে। আর তা নিয়ে অভিনেত্রী যথেষ্ট ভয়ে রয়েছেন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি