নটি বিনোদিনির চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বাংলা থিয়েটারের চির স্মরণীয় ব্যক্তিত্ব নটি বিনোদিনির(Noti Binodini) চরিত্রে এবার অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত (Kankana Ranaoyat)। এটি তাঁর কেরিয়ারের তৃতীয় বায়োপিক। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি বায়োপিকের শুটিং এখনও শেষ হয়নি। এর মধ্যেই তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেত্রী। পরবর্তী ছবিতে অভিনেত্রী বাংলা থিয়েটারের খ্যাতনামা শিল্পী নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

ছবিটি স্ক্রিপ্ট লিখেছেন প্রকাশ কাপাডিয়া, ছবিটি পরিচালনা করছেন প্রদীপ সরকার। এর আগে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও নটি বিনোদিনীকে নিয়ে সিনেমা তৈরি করেছেন। “বিনোদিনী একটি নটির উপাখ্যান” নামের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রদীপ সরকার পরিচালিত নটি বিনোদিনীর বায়োপিক ছবিতে নাম ভুমিকায় অভিনয় করার প্রসঙ্গে কঙ্গনা সাংবাদিক সম্মেলনে জানান, “আমি প্রদীপ সরকারজির খুব বড় ভক্ত এবং এই সুযোগের জন্য খুব খুশি। এছাড়াও এটি হবে প্রকাশ কাপাডিয়াজির সঙ্গে আমার প্রথম কাজ এবং আমি এর অংশ হতে পেরে খুব খুশি। এই দেশের সেরা কিছু শিল্পীর সঙ্গে এই ছবিতে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি”।

উল্লেখ্য, বাংলা থিয়েটারের খ্যাতনামা শিল্পী বিনোদিনী দাসী একটি যৌনকর্মীর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি থিয়েটার করা শুরু করেন। এবং বাংলা থিয়েটার তারকাদের মধ্যে সেরা হিসাবে পরিচিতি পান। কর্মজীবনে তিনি নটি বিনোদিনী নামে পরিচিত ছিলেন। মাত্র ১১ বছর তিনি অভিনয় করেন। এই স্বল্প সময়ের মধ্যেই বিনোদিনী থিয়েটারে বিশেষত মহিলা শিল্পীদের জন্য আধুনিক মেকআপ কৌশল প্রবর্তন করেন। ১১ বছরের অভিনয় জীবনে বিনোদিনী প্রমীলা, সীতা, দ্রৌপদী, রাধা, আয়েশা, কৈকেয়ী, মতিবিবি এবং কপালকুণ্ডলা সহ আরও অসংখ্য চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনয় দেখতে আসতেন সয়ং শ্রী রামকৃষ্ণ। পরবর্তীকালে বিনোদিনী প্রথম দক্ষিণ এশীয় থিয়েটার অভিনেতাদের একজন হিসেবে আত্মজীবনী রচনা করেন।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ