চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজনীতিতে যোগ দিচ্ছেন কন্নড় সুপারস্টার যশ

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে ভারতীয় ইতিহাসে সুপারস্টারের তালিকায় অন্যতম সেরা পজিশনে রয়েছেন কন্নড় সুপারস্টার যশ। কেজিএফ-সিরিজের পর থেকেই তাঁর দাপট শুধু দেশে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, ‘KGF 2’ এর সফলতার পর থেকেই অভিনেতার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এই ছবির বক্সঅফিস কালেকশন রীতিমতো হাজার হাজার কোটি পেরিয়েছিল। একেবারে রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। আর ছবিতে যশের সুদক্ষ অভিনয় আজও মানুষের মনে তাজা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, যশ নাকি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। হ্যাঁ, অভিনেতাদের রাজনীতিতে যোগদান এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি কন্নড় সুপারস্টার যশ, বেঙ্গালুরুতে TDP-এর সাধারণ সম্পাদক, নারা লোকেশের সঙ্গে একটি বৈঠকে বসেন। বৈঠকটি বেঙ্গালুরুর তাজ ওয়েস্টিনে প্রায় ৩০ মিনিট ধরে চলেছিল। আর তাঁদের এই বৈঠকের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই যশের রাজনৈতিক প্রবেশ নিয়ে রীতিমতো গুজব উঠেছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠ সূত্রগুলি এটিকে নিছক জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন৷ অভিনেতা এই মুহূর্তে তাঁর পরবর্তী চলচ্চিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত। এদিনের এই বৈঠকে যশকে একটি টি-শার্ট এবং ছেঁড়া জিন্সে পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।

এই মিটিংটি নিছকই, যশের বিশাল সফলতম ছবি ‘কেজিএফ 2’-এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা এবং তাঁর ছবি এত বড় সাফল্য পাওয়ার পর অভিনেতার কেমন প্রতিক্রিয়া ছিল, সেই সম্বন্ধীয় নানা ধরনের নানা প্রশ্ন কেন্দ্রিক ছিল। তার মধ্যে রাজনৈতিক কোনও যোগসুত্র নেই। যশের ঘনিষ্ঠ সূত্রগুলি স্পষ্ট করেছে যে এটি একটি নৈমিত্তিক বৈঠক মাত্র এবং সেটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যদিও রাজনীতি তে তারকাদের যোগদান এই প্রথম নয়। এর আগে বহু তারকারা রাজনীতিতে যোগ দিয়েছেন এবং তাঁরা এখন রাজনীতিতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। তাই যশের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি উঠেছিল। যার কিনা কোনও সত্যতা নেই।

কাজের সামনে

সম্প্রতি কেজিএফ 2-এর সাফল্যের পর KGF 3-এর সম্ভাবনা প্রসঙ্গে বলতে শোনা যায়, “আমাদের একটা পরিকল্পনা আছে, কিন্তু শীঘ্রই নয়। আমি অন্য কিছু করতে চাই। 6-7 বছর ধরে, আমি KGF করছি। তাহলে দেখা যাক। যদি সবকিছু ঠিক আছে, আমরা পরে KGF 3 করব।” যশের ভক্তরা তাঁর আসন্ন ছবির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ