‘কান্তারা’র দৈবকে অপমান, রণবীরের ক্ষমাপত্রে অসন্তুষ্ট আদালত, ফের বিপাকে ‘ধুরন্ধর’ নায়ক

কান্তারা'র দৈবকে অপমান, 'ধুরন্ধর' তারকা রণবীর সিংহের ক্ষমাপ্রার্থনায় গলেনি মন, অভিযোগকারীকে শান্ত করতে আবারও কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন রণবীর সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কান্তারা’র দৈবকে অপমান, ‘ধুরন্ধর’ তারকা রণবীর সিংহের ক্ষমাপ্রার্থনায় গলেনি মন, অভিযোগকারীকে শান্ত করতে আবারও কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন রণবীর সিংহ। ইতিমধ্যেই রণবীরের ‘ধুরন্ধর ২’ দেশজুড়ে ১০০০ কোটি আয় করে ফেলেছে। এমন সাফল্যের মধ্যেই গত ২৪ মার্চ রণবীর সিংহের করা একটি পিটিশনের শুনানি করেছে কর্ণাটক হাইকোর্ট। সেখানে অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। গত বছরের শেষ দিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠানমঞ্চে ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবিতে দেখানো চামুণ্ডা দৈবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন রণবীর সিংহ। শুধু তাই নয়, তিনি ছবির নায়ক ঋষভ শেট্টিকে নিয়েও ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন। ছবিতে ঋষভ যে রকম অভিনয় করেছিলেন, রণবীর জনসমক্ষে ঠিক তেমনই অভিনয় করেন, তিনি ঋষভের অভিনয়ের প্রশংসা করে তাঁকে ভেঙ্গান। ভূত বলে আখ্যা দেন মাতা চামুণ্ডিকে।

তবে অনুষ্ঠান চলাকালীন ঋষভ শেট্টিকে তাঁর অনুকরণ না করার জন্য সিংহকে অনেকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি মানেননি।এই ভিডিওগুলি ভাইরাল হতেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দেবীকে অপমানের অভিযোগ তুলে মামলা দায়ের করেন কেরলের হিন্দুসংগঠন গোষ্ঠী। কেরলে কান্তারা ছবিতে দেখানো নারী মূর্তিকে দেবী হিসেবে আরাধনা করা হয়। রণবীর ঋষভের চরিত্র, চামুণ্ডি দেবীকে উপহাস করেও একটি মন্তব্য করেন। যে কারণে অভিনেতার বিরুদ্ধে কেরলের মানুষদের ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। এরপরেই রণবীর সিংহের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। যদিও অভিনেতা তাঁর গ্রেফতারি এড়াতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খারিজ করার আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের শুনানি হয়েছিল গতমাসে। যেখানে রণবীরের বাবা জগজিৎ সিংহ ভবনানি উপস্থিত ছিলেন। বিচারপতি এম. নাগপ্রসন্নের একক বেঞ্চ রণবীরকে ক্ষমা চাইতে বলে। এবং কর্ণাটক হাইকোর্টে একটি সংশোধিত ক্ষমা প্রার্থনার হলফনামা দাখিল করতে বলে। কিন্তু অভিনেতার ক্ষমা চাওয়ার মধ্যে কোনও আন্তরিকতা ছিলনা বলে আপত্তি জানিয়েছেন অভিযোগকারী।

তাঁর মতে, সেই ক্ষমা প্রার্থনায় প্রকৃত অনুশোচনা প্রতিফলিত হয়নি। শুনানির সময় অভিনেতার আইনজীবী আদালতকে জানিয়েছেন, অভিযোগ কারীর সঙ্গে পরামর্শ করে একটি নতুন হলফনামা দাখিল করা হবে। অভিনেতার প্রাথমিক ক্ষমা প্রার্থনা নিয়ে আপত্তি তোলা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে তাতে আন্তরিকতার অভাব রয়েছে। এখন রণবীর এই সমস্যা সমাধানের প্রচেষ্টায় তাঁর ক্ষমা প্রার্থনার বিষয়বস্তু পুনর্বিবেচনা ও সংশোধন করতে ইচ্ছুক। যদিও অভিনেতার এই ঘটনায় একাধিকবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তাতেও মন গলেনি অভিযোগকারীর। তাই আবারও এই মামলা নিয়ে কর্ণাটক হাইকোর্টে ছুটলেন অভিনেতা। তবে সংশোধিত হলফনামা দাখিল করা হলে পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?