ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

দিন কয়েক আগে রাধা-কৃষ্ণকে নিয়ে চলচ্চিত্রের ঘোষণা দিয়ে ভক্তের মন জয় করে নিয়েছিলেন প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে রাধা-কৃষ্ণকে নিয়ে চলচ্চিত্রের ঘোষণা দিয়ে ভক্তের মন জয় করে নিয়েছিলেন প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর। এবার ভারতের ‘র’ গোয়েন্দা সংস্থার (R&AW-Research and Analysis Wing) প্রতিষ্ঠাতা রামেশ্বরনাথ কাওয়ের বায়োপিকের ঘোষণা দিলেন করণ জোহর। যদিও এই ছবির পরিকল্পনার কথা ২০২০ সালেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক, এবার ছবি মুক্তির দিনক্ষণ এবং যাবতীয় বিশদ বিবরণ দিলেন তিনি। ২০২৮ সালে মুক্তি পাবে এই ছবি।

নিতিন গোখলের লেখা ‘আরএন কাও: জেন্টলম্যান স্পাইমাস্টার’ বইটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। যেখানে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠাতার জীবন ও কীর্তির বিবরণ তুলে ধরা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) ‘র’-এর ৫৮তম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে ধর্মা প্রোডাকশন ছবির একটি ঝলক তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘তিনি অদৃশ্যকে গড়ে তুলেছিলেন…কিন্তু ইতিহাস তাঁর অবদানকে স্মরণ রাখবে। ‘র’-এর ৫৮তম বছর পূর্তিতে আমরা গর্বের সঙ্গে আর এন কাওয়ের উপর নির্মিত ছবির ঘোষণা করছি। যিনি ছায়ার আড়াল থেকে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যাকে আমরা এখন ‘র’ বলি। আর এক কাও হলেন, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, যিনি ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

উল্লেখ্য, করণ ২০২০ সালে নিতিন গোখলের ‘আরএন কাও: জেন্টলম্যান স্পাইমাস্টার’ বইটির স্বত্ব কিনে আর এন কাওয়ের উপর একটি ছবি বানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এবার তা বাস্তবে রুপ দিতে চলেছেন। ২০২৮ সালের ১১ অগস্ট, স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে ছবিটির নাম, কলাকুশলীর নাম ঘোষণা করা হয়নি। এমনকি আর এন রাওয়ের চরিত্রে কে অভিনয় করবেন সেটাও জানানো হয়নি। 

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, VIP লাইন এড়িয়ে জনসাধারণের সঙ্গে মিলে ‘লালবাগচা রাজা’র দর্শনে রাজপাল

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র