‘আমি আমার প্রিয়’, নারী দিবসে অনুপ্রেরণামূলক পোস্ট সামান্থা, করিনার

অন্যদিকে অভিনেত্রী করিনা কাপুর নারী দিবসের জানিয়ে লিখেছেন, 'আমি আমার নিজের প্রিয়'। এবং এই কথাটি সকল নারীদেরও বলতে বললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। গোটা দেশে পালিত হচ্ছে নারী দিবস। সাধারণ মানুষের পাশপাশি তারকারাও আন্তর্জাতিক নারী দিবসে মেতে উঠেছেন। সমাজ মাধ্যমে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে ভক্তদেরকেও। দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং বলিউড অভিনেত্রী করিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে যে নারীর অবদান রয়েছে, তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। সবার ছবি শেয়ার করেছেন। যে তালিকায় রয়েছেন অভিনেত্রীর মা, বন্ধুবান্ধব, সহকর্মীরি। একটি ছবিতে অভিনেত্রীকে তাঁর আসন্ন তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর ক্রুদের সঙ্গে উচ্ছ্বসিত দেখাচ্ছে, অন্য একটি ছবিতে অভিনেত্রীকে সাহসী কালো-সাদা ছবিতে সোফায় বসে অন্য একজন মহিলার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ছবিগুলি শেয়ার করে, ‘কুশি’ অভিনেত্রী লিখেছেন, ‘সবচেয়ে অবিশ্বাস্য নারীদের জানার সৌভাগ্য, যা আমার হয়েছে। যেসব নারীরা একসঙ্গে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাঁদের নারী দিবসের শুভেচ্ছা, তাঁদের কাছ থেকে আমি প্রতিদিন শিখি এবং বেড়ে উঠি।’ অন্যদিকে অভিনেত্রী করিনা কাপুর খান নারী দিবসের জানিয়ে লিখেছেন, ‘আমি আমার নিজের প্রিয়’। এবং এই কথাটি সকল নারীদেরও বলতে বললেন। প্রতিদিন পাঠ করতে বললেন তিনি। এই সংলাপটি অভিনেত্রী তাঁর ‘জব উই মেট’ ছবিতে ব্যবহার করেছিলেন। আর এই বাক্যটি এখন সকল নারীদের কাছে ক্ষমতায়ন এবং ব্যক্তিত্বের সাংস্কৃতিক মন্ত্র হয়ে উঠেছে। এদিন অভিনেত্রী তাঁর কয়েকটি ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

 

যেখানে তিনি লিখলেন, ‘সকল নারীদের উদ্দেশ্যে বলছি,জীবনের প্রতিটি দিন বলতে ভুল না, আমার প্রিয়, শুভ নারী দিবস, মহিলারা।’ তাঁর এই পোস্টটিতে ভক্তরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘শুভ নারী দিবস! জ্বলজ্বল এবং এমন অনুপ্রেরণামূলক থাকুন।’ ‘ম্যায় আপনি ফেভারিক হুঁ’ লাইনটি, ইমিতিয়াজ আলির ‘জব উই মেট’ সিনেমায় করিনার চরিত্র গীতের কন্ঠে শোনা গিয়েছে। এই লাইনটির মানে একটাই প্রতিদিন নিজের কাছেই নিজে প্রিয় হয়ে ওঠো। তাহলেই দেখবে কে কি বলছে গায়ে লাগবে না। করিনাকে পরবর্তীতে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে দেখা যাবে এবং তার সহ-অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২