চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধে ৬টাতেই ডিনার করেন করিনা, কখনও বিছানায় গা এলিয়ে দেন জানেন?

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের পোশাক থেকে লাইফস্টাইল, সবটাই ভক্তদের পছন্দ, পরতে পরতে তা অনুসরণ করার চেষ্টা করেন তাঁরা। বিশেষ করে, নায়িকাদের ফ্যাশন থেকে তাঁরা কীভাবে ফিগার ঠিক রাখেন, সবটাই জানার কৌতুহল থাকে ভক্তদের, এক্ষেত্রে বলিউডের ‘বেবো’ কিন্তু এক্কেবারে ব্যতিক্রম! কারণ তিনি সন্ধে ৬টাতেই ডিনার করে নেন, এবং রাত সাড়ে ন’টার মধ্যে ঘুমোতে চলে যান। কোনও পার্টিতেও যোগ দেন না । তবেই না ৪৪ বছরেও তিনি একেবারে কুড়ির তরুণী! হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের করিনা কাপুরকে নিয়ে। কাপুর পরিবারের ছোট্ট মেয়ে, এবং পতৌদি বংশের পুত্রবধূ। স্টাইল, অভিনয়ের দক্ষতা, ব্যক্তিত্ব সবেতেই তিনি পরিচয় দেন যে, তিনি কিংবদন্তি পরিচালক রাজ কাপুরের নাতনি। করিশ্মা কাপুরের বোন। কিন্তু আপনি জানেন কী, করিনা অভিনয়ে যেমন পারফেক্ট, তেমনি নিজের ফিগার ঠিক রাখতেও বদ্ধ পরিকর।

তাই তো দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও ফিগারে একটুও চর্বি নেই, ৪৪ বছরে কুড়ির যুবতী। তবে করিনা কাপুর একসময় বলিউডকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু মা হওয়ার পরে অভিনয় করা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তিনি ইন্ডাস্ট্রির সেই সব অভিনেত্রীদের মধ্যে একজন, যাঁর কেরিয়ারের শুরু থেকেই বিশাল ভক্ত রয়েছে, আজও ভক্তরা তাঁকে সিনেমায় দেখার অপেক্ষা করে থাকেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তিনি কখনই স্টটলাইট এবং খ্যাতির পেছনে দৌড়ান নি। পরবর্তে তিনি তাঁর কেরিয়ারের স্থিতিশীলতা বেছে নিয়েছেন। তিনি বলেছেন, ‘বর্তমানে আমি দেখি একের পর এক অভিনেতা সাফল্যের পেছনে দৌড়াচ্ছে। ami মনে করি সৌভাগ্যক্রমে আমি এই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন আমার নির্দিষ্ট সময়সূচী রয়েছে। আমি সন্ধ্যা ৬ টার সময় নৈশভোজ করে ফেলি এবং রাত সাড়ে ন’টা নাগাদ ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি খুব সকালে উঠে ব্যায়াম করি। এখন আমি খুব একটা পার্টিতেও যাই না। আমার বন্ধুরাও এখন আমার কাছ থেকে খুব একটা বেশি কিছু আশা করে না। তাঁরা জানে যে আমি আমার বাড়িতে খুব ভলিউম দিয়ে টিভি সিরিয়াল দেখছি।’ আপনিও কী করিনার মতো সেক্সি, সুন্দর ফিগার বানাতে চান, তাহলে অবশ্যই করিনার মতো লাইফস্টাইল ফলো করুন। 

আপনাদের জানিয়ে রাখি, গত ৫ বছরের করিনা মাত্র পাঁচটি ছবিতে কাজ করেছেন। যার মধ্যে কয়েকটি বক্সঅফিসে হিট হয়েছে। পরিবর্তীতে অভিনেত্রীকে মেঘনা গুলজারের সঙ্গে ‘দায়রা’ ছবিতে দেখা যাবে। যেখানে পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ