বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

অভিনেতা সইফ আলি খানের বাড়িতেও উৎসব শুরু হয়ে গিয়েছে, আর তার সূচনা করলেন তারকা দম্পতির ৫ বছরের ছেলে জাহাঙ্গীর তথা জেহ আলি খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৪ সেপ্টেম্বর, দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। তবে অন্যান্য রাজ্যের তুলনায় মুম্বইয়ে এই পুজোর জাঁকজমক বেশি। এখানে প্রায় ৭ দিন ধরে পালিত হয় গণেশ পুজো। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে ওঠেন সেলেব্রিটিরাও। বাড়িতে পুজো করেন ছোট-বড় পর্দার বহু তারকা। অভিনেত্রী করিনা কাপুর এবং অভিনেতা সইফ আলি খানের বাড়িতেও উৎসব শুরু হয়ে গিয়েছে, আর তার সূচনা করলেন তারকা দম্পতির ৫ বছরের ছেলে জাহাঙ্গীর তথা জেহ আলি খান। সে মাটি দিয়ে বানিয়ে ফেলল ছোট্ট গণেশের মূর্তি।

ছেলের এই অসামান্য কীর্তির ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের গণেশ চতুর্থীর শুভকামনা জানালেন করিনা কাপুর খান। ছেলের জন্যে গর্ববোধ করলেন সইফ আলি খানও। এতেই বোঝা যায়, মুসলিম ধর্মের হলেও ছেলেদের ‘এক দেশ এক সংস্কৃতি’ নীতিতে বড় করছেন সইফ-করিনা। মুসলিমকে বিয়ে করেও করিনা তাঁর হিন্দু ধর্ম-সংস্কৃতি ভোলেননি। যদিও পতৌদি পরিবারে জাতপাতের কোনও বিভেদ নেই, তা আগেই জানিয়েছিলেন করিনার বড় ননদ সাবা। যাই হোক, করিনা ছেলের তৈরি করা গণেশের ছবিটি শেয়ার করে লেখেন, ‘এই মূর্তিটি আমার স্বামী নয়, বরং আমার ছোট ছেলে জেহ বানিয়েছে, বাবা সইফ আলি খানের সাহায্যে সে এই মূর্তিটি বানিয়েছে।’

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা দম্পতিকে প্রশংসায় ভরিয়ে দেন। বলেন, ‘বিষয়টি আবারও মনে করাল, ভগবান, যীশু, আল্লা সবাই এক। মুসলিম পরিবার বলে হিন্দুদের গণেশ উৎসব হবে না, এর কোনও যৌক্তিকতা নেই।’ এর আগে জেহ-এর ব্যক্তিত্ব এবং সে কীভাবে তার ও সাইফ দুজনেরই মতো হয়েছে, সে সম্পর্কে কথা বলেছিলেন। ২০২৪ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, ‘জেহ দেখতে ঠিক আমার মতো, কিন্তু ওর মধ্যে সইফের দুষ্টুমি আছে। কিন্তু ও একটু বেশি অন্তর্মুখী। যেমন, ও ছবি তুলতে পছন্দ করে না, অনেকটা ওর বাবার মতো।’ ২০১২ সালে সইফকে বিয়ে করেন করিনা। এর আগে অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ। প্রথম ও দ্বিতীয় পক্ষ মিলিয়ে সইফের ৪ সন্তান। এদিকে বর্তমানে করিনা তাঁর পরিবর্তী ছবি ‘দায়রা’ মুক্তির অপেক্ষায় আছেন।

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে