৪২ বছরে মা হতে চলেছেন করিশ্মা তান্না, কবে সন্তান ভূমিষ্ঠ হবে অভিনেত্রীর?

৪২ বছর বয়সে মা হতে চলেছেন প্রখ্যাত অভিনেত্রী করিশ্মা তান্না। সোমবার (৬ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যৌথভাবে সুখবরটি ঘোষণা করলেন অভিনেত্রী এবং তাঁর স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের আনন্দের খবর। ৪২ বছর বয়সে মা হতে চলেছেন প্রখ্যাত অভিনেত্রী করিশ্মা তান্না। সোমবার (৬ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যৌথভাবে সুখবরটি ঘোষণা করলেন অভিনেত্রী এবং তাঁর স্বামী। বিয়ের ৪ বছর পরস্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন অভিনেত্রী। এই খবরটি অভিনেত্রীর ভক্ত এবং তাঁর সহকর্মীদের আনন্দ দিয়েছেন। ঘোষণার পরপরেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। পোস্টের মধ্যে অভিনেত্রী কয়েকটি রোমান্টিক ছবিও পোস্ট করেছেন। যাতে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। বর্তমানে কয়েক মাসের গর্ভবতী অভিনেত্রী। একটি ছবিতে করিশ্মাকে তাঁর স্বামী বরুণের কোলে বসে থাকতে দেখা গিয়েছে। যেখানে তারকা যুগল একই রকম কালো টুপি পরে ছিলেন। করিশ্মার টুপিতে লেখা রয়েছে “MOM”, আর বরুণের টুপিতে লেখা রয়েছে “DAD”।

একটি ছবিতে দম্পতিকে ছোট্ট ছোট্ট জুতো হাতে ধরে থাকতে দেখা গিয়েছে এবং তাঁদের খুব খুশি ও উত্তেজিত দেখাচ্ছে। কিছু ছবিতে করিশ্মাকে তাঁর বেবি বাম্প প্রদর্শন করতে দেখা গিয়েছে। তাঁকে স্বামীর বাহুডোরে রোমান্টিক হতেও দেখা গিয়েছে। গর্ভাবস্থার ঘোষণার পোস্টে করিশ্মা ও বরুণের আকর্ষণীয় রসায়ন ভক্তদের মন জয় করেছে। ভক্তরা তাঁদের ‘পাওয়ার কাপল’ বলে অভিহিত করছেন। ছবিগুলিতে তারকা যুগলকে তাঁদের পোষা কুকুর গুলিকেও ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে। পোস্টটি শেয়ার করে তাঁরা লিখেছেন, “এক ছোট্ট অলৌকিক ঘটনা, আমাদের শ্রেষ্ঠ উপহার অগস্ট ২০২৬।” খুশি কাপুর, অমৃতা অরোরা, বিপাশা বসু এবং কৃতিকা কামরা কমেন্টে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Karishmma Tanna B (@karishmaktanna)

করিশ্মা তান্না ভারতীয় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি হিন্দি ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ২০০১ সালে ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি’ দিয়ে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন এবং টেলিভিশনের জগতে এক জনপ্রিয় নাম হয়ে ওঠেন। পরবর্তীতে ‘বিগ বস ৮’-এর প্রতিযোগী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, যেখানে তিনি প্রথম রানার-আপ হয়ে তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলেন। বছরের পর বছর ধরে তিনি নাগিন ৩ এবং কেয়ামত কি রাত সহ বেশ কয়েকটি শো-তে কাজ করেছেন। এছাড়া তিনি গ্র্যান্ড মস্তি ও সঞ্জু-র মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে সাম্প্রতিক বছরে তিনি ওটিটি-তে পা রেখেছেন এবং হংসল মেহতার ‘স্কুপ’ (২০২৩) ছবিতে সাংবাদিক জাগৃতি পাঠকের চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি, মুম্বইয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে করিশ্মা মুম্বাই-ভিত্তিক ব্যবসায়ী বরুণ বাঙ্গেরাকে বিয়ে করেন।২০২১ সালে তাঁদের পরিচয় হয়েছিল। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম এবং বিয়ে। করিশ্মার স্বামী বরুণ বাঙ্গেডরা একটি রিয়েল এস্টেট কোম্পানি ভিবি কর্প-এর পরিচালক। তিনি মূলত বিনোদন জগৎ থেকে দূরে থাকেন। তবে এখন তাঁদের পরিবারে খুশির মরসুম। আগামী অগস্টেই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের