প্রাক্তনকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানালেন দীপিকা ও ক্যাটরিনা

অতীতের সমস্ত তিক্ততা ভুলে 'রালিয়া'-কে বিয়ের শুভেচ্ছা জানালেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা ও ক্যাটরিনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অতীতের সমস্ত তিক্ততা ভুলে ‘রালিয়া’-কে বিয়ের শুভেচ্ছা জানালেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকা।  একসময় রণবীরের সঙ্গে দীপিকার প্রেমকাহিনী ছিল বলি পাড়ার এক চর্চিত বিষয়। রণবীরের নামের ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন দীপিকা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম টেকেনি। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই ‘আজব প্রেম কি গজব কাহানি’র নায়িকা ক্যাটরিনার প্রেমে মজে বলিউডের ‘ক্যাসিনোভা’ রণবীর। প্রকাশ্যে ক্যাটরিনাকে বিয়ের কথাও বলেন ঋষি পুত্র। কিন্তু সেই সম্পর্কেও শেষ পর্যন্ত সুখের হয়নি। শেষ পর্যন্ত বিচ্ছেদ। এরপরই ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং চলাকালীন আলিয়ার প্রেমে পড়েন রণবীর। অন্যদিকে আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড বলেই পরিচিত। তাই যার সঙ্গে এমন বন্ধুতা তাঁর সঙ্গে নিজের পার্টনারের সম্পর্ক মেনে নিতে বেশ বেগ পেয়েছিলেন ভিকি ঘরণী। 

তবে এবার সেসবের অবসান বোধহয় ঘটল। প্রাক্তন মানেই যে সবসময় তেঁতো অভিজ্ঞতা আর খারাপ সম্পর্ক বহাল রাখা নয় তা আগেই দেখিয়েছিলেন দীপিকা। বহুকাল আগেই সেসব জল্পনায় জল ঢেলে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি নবদম্পতির সঙ্গে। এর এগে এক অ্যাওয়ার্ড শোতে পাশাপাশি বসে খোশমেজাজে গল্প করতেও দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ক্যাটকে এর আগে এমনভাবে দেখা যায়নি। বৃহস্পতিবার রণবীর আলিয়ার বিয়ের পর তাঁদের শুভেচ্ছা জানালেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকাই। রণবীর আলিয়ার বিয়ের ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন আলিয়া নিজেই আর সেখানেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা ও ক্যাটরিনা। 

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…